1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

মুরগির খাঁচায় মানুষ পরিবহন!

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩৫২ সময় দর্শন

কঠোর বিধিনিষেধের মধ্যেই রবিবার (১ আগস্ট) থেকে রপ্তানিমুখী শিল্প কাল-কারখানা খুলে দেওয়ার ঘোষণায় শনিবার (৩১ জুলাই) ভোর থেকেই ঢাকায় ফিরছেন শ্রমিকরা। যে যেভাবে পারছেন জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের চাকরি বাঁচাতে রাজধানী ফিরছেন তারা।

এদিন বগুড়ায় দেখা গেছে মুরগি পরিবহনের খাঁচায় (পিকআপ) করেই ঢাকায় আসছেন একদল শ্রমিক। এতে নারী-শিশুসহ বয়োবৃদ্ধদেরও দেখা গেছে।

এদিকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। পহেলা আগস্ট থেকে গার্মেন্টস খোলার খবরে ঢাকা ছুটছেন তারা। কিন্তু লকডাউনে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের লঞ্চ, বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। বাধ্য হয়ে ট্রাকে, পিকআপে, নসিমন, করিমন, মোটরসাইকেল, থ্রি হুইলার এমনকি ভ্যানেও তারা রাজধানীর দিকে ছুটছেন কর্মজীবী মানুষ।

শ্রমিকদের অভিযোগ, মিল কারখানা খুললেও এখন কীভাবে কর্মস্থলে যাবেন তারা। ১৫ দিন কারখানা বন্ধের কথা শুনে লাখ লাখ শ্রমিক ঈদ উদযাপন করতে বিভিন্ন জেলায় এসেছেন।

এখন দুর্ভোগ মাথায় নিয়ে তাদের কারখানায় যেতে হচ্ছে বলে কান্নায় ভেঙে পড়েন অনেক শ্রমিক। কাজে যোগ না দিলে চাকরি থাকবে না বলে কারখানা থেকে জানানো হয়েছে তাদের।

১৫ দিনের লকডাউনের ঘোষণা দিয়ে সব পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হয়। এ সুযোগে শ্রমিকরা বাড়িতে চলে আসেন। কিন্তু হঠাৎ শুক্রবার ঘোষণা আসে, রবিবার থেকে কারখানা খোলা। শ্রমিকদের ঢাকায় যাওয়ার পরিবহনের ব্যবস্থা না করে এ ধরনের সিদ্ধান্ত দেওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টদের।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host