1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদের তিন নাটকে ১৯ অভিনেতা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৯৮ সময় দর্শন

আসন্ন ঈদুল আজহায় প্রযোজনা প্রতিষ্ঠান ক্লাব ইলেভেন থেকে প্রকাশ পাচ্ছে এই সময়ের আলোচিত নির্মাতাদের নির্দেশনায় জনপ্রিয় তারকা শিল্পীদের অভিনীত  তিনটি নাটক।

এই তিনটি নাটকের মধ্যে নির্মাতা কাজল আরেফিন অমি নির্মাণ করেছেন ‘আপন’ এবং ‘অদ-ভূত’ শিরোনামের দুটি নাটক। নাটক দুটি রচনাও করছেন তিনি। মাবরুর রশীদ বান্নাহ নির্মাণ করেছেন ‘মায়ের ডাক’ শিরোনামের একটি নাটক। এই নাটকের গল্প লিখেছেন আকবর হায়দার মুন্না।

পারিবারিক গল্পে নির্মিত ‘আপন’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তারিক আনাম খান, আরফান নিশো, মুনিরা মিঠু, শামীমা নাজনীন, তাসনিয়া ফারিন, জিয়াউল হক পলাশ, সুমন পাটোয়ারীসহ আরও অনেকে।

ভৌতিক-কমেডি গল্পে ‘অদ-ভূত’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সাবিলা নূর, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, পাভেল, আব্দুল্লাহ রানাসহ আরও অনেকে।

পারিবারিক বন্ধনে, মায়ার আঁচলে বেঁধে রাখার গল্পে নির্মিত ‘মায়ের ডাক’ নাটকে পরিচালক বান্নাহ বসিয়েছেন তারার হাট। যেখানে অভিনয় করেছেন অভিনেত্রী- দিলারা জামান, তাহসান খান, মম, তৌসিফ, জোভান, ফারিণ, কেয়া পায়েল ও শাহেদ আলীসহ আরও একঝাক তারকা।

মানুষের জীবনে ঘটে যাওয়া প্রেম-বিরহ, প্রাপ্তি-অপ্রাপ্তি, মায়া-মমতা, দায়িত্ব এবং দায়বদ্ধতার  মিশেলে নির্মিত হয়েছে এই নাটকগুলো এমনটাই জানালেন ক্লাব ইলেভেনের কর্ণধার আকবর হায়দার মুন্না। তিনি আশা করছেন নাটক গুলো দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।

মোশনরক এন্টারটেইনমেন্ট এর সার্বিক তত্বাবধায়নে নির্মিত এই নাটক তিনটি এবারের ঈদুল আজহায় ক্লাব ইলেভেন-এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host