1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ‘চ্যালেঞ্জড্ শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড : মরদেহ শনাক্তে ৬০ নমুনা সংগ্রহ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৭৪ সময় দর্শন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফ্যাক্টরির অগ্নিকাণ্ডে নিহতদের শনাক্ত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে তৃতীয় দিনের মতো স্বজনদের নমুনা সংগ্রহ চলছে৷

আজ রবিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএনএ পরীক্ষার জন্য দুইজনের বিপরীতে চারজনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷

সিআইডির ফরেনসিক বিভাগের প্রধান রুমানা আক্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রবিবার তৃতীয় দিনের মতো আমরা নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ভিকটিমদের স্বজনদের ফরেনসিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করছি৷ তিনদিনে আমরা ৪২ জন ভিকটিমের বিপরীতে ৬০ জনের নমুনা সংগ্রহ করেছি৷ নমুনা সংগ্রহের ক্ষেত্রে বাবা-মা ও সন্তানদের অগ্রাধিকার দিচ্ছি৷’

তিনি বলেন, ‘আমরা আগেও বলেছি নিহতরা এক্সট্রিম পর্যায়ের দগ্ধ ছিলেন৷ যার কারণে তাদের দাত ও হাড়ের মাধ্যমে ডিএনএ পরীক্ষা করা হবে৷ এ কারণে ডিএনএ পরীক্ষা করতে সময় লাগছে৷ ভিকটিমদের টিস্যু পুড়ে যাওয়ার কারণে আমরা সংগ্রহ করতে পারিনি৷ টিস্যু সংগ্রহ করতে পারলে এ প্রক্রিয়াটি সহজ হতো৷’

কতদিন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী আরও দুই/এক দিন ঢাকা মেডিকেল কলেজে নমুনা সংগ্রহ করা হবে। এরপরও ভিকটিমদের স্বজনরা নমুনা দিলে তা সংগ্রহ ঢাকা মেডিকেল কলেজ থেকে সরিয়ে নিয়ে আমাদের নিজস্ব কার্যালয়ে স্থানান্তর করবো৷’

গত ৮ জুলাই বিকেলে রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুডস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার প্রথম দিন তিনজনের মৃত্যু হয়। আহত হন অর্ধশত শ্রমিক। ফায়ার সার্ভিসের ঢাকা ও নারায়ণগঞ্জের ১৮টি ইউনিট ২০ ঘণ্টা চেষ্টা

চালিয়ে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনে। এরপর গত ৯ জুলাই সকালে ওই ভবনের চারতলা থেকে ২৬ নারীসহ ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫২ জনে। ২৯ ঘণ্টা পর ৯ জুলাই রাতে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host