1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩২৮ সময় দর্শন

ঈদের ছুটি শেষ হলেও এখনও গাদাগাদি করেই ঢাকায় ফিরছে মানুষ। নৌ ও সড়কপথে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই হাজারো মানুষকে রাজধানীতে ফিরতে দেখা যাচ্ছে। দুরপাল্লার পরিবহণ বন্ধ থাকলেও নানা যানবাহনে ভেঙে ভেঙে ঢাকায় ফিরছে তারা। ফলে চাইলেও সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানতে পানতে পারছেন না অনেকে।

বুধবার (১৯ মে) ঢাকার প্রবেশপথগুলোতে এমন চিত্র দেখা যায়।

এদিকে ঢাকামুখী মানুষের চাপ সামলাতে লকডাউন উপেক্ষা করে বিআইডবিটিসির পক্ষ থেকে নৌ-রুটের ১৬টি ফেরি চলাচল করছে। যাত্রীদের দাবি, চাকরি হারানোর ভয়েই জীবনের ঝুঁকি নিয়ে করোনাভাইরাসকে উপেক্ষা করে তীব্র গরমে নদী পাড় হতে হচ্ছে তাদের। ফেরির পাশাপাশি লঞ্চ চলাচল করলে ভোগান্তি কমতো বলে জানান তারা।

বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর পক্ষ থেকে মাইকিং করে ফেরিগুলোতে সুশৃঙ্খলভাবে উঠতে যাত্রীদের বারবার সতর্ক করা হচ্ছে। যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌছাতে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ও ঘাট এলাকায় ২ শতাধিক পুলিশ, র‌্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফায়ার সার্ভিস, আনসার সদস্য নিয়োজিত রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটি মেডিকেল টিম দায়িত্ব পালন করছেন। তবে ঘাট পর্যন্ত এসে নদী পার হয়েও যাত্রীরা কয়েকগুণ ভাড়া গুনে মোটরসাইকেল, ৩ চাক্কার ইজিবাইক থ্রি-হুইলার, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে চরম ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছচ্ছেন।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট ম্যানেজার মো. সালাউদ্দিন বলেন, আজো উভয়মুখী যাত্রীদের চাপ রয়েছে। যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host