1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চা খেতে গিয়ে অটোরিকশা চাপায় প্রাণ গেল কৃষকের হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী কলকাতার একটি হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু মহাসড়কে শিগগিরই নামানো হচ্ছে অত্যাধুনিক ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স তীব্র লোডশেডিংয়ে গরমে ত্রাহি অবস্থায় দেশের মানুষ ভাঙ্গুড়ায় যুবদল নেতা হিমেল রানার স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন চলনবিল বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজে বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান ৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য নেই: কারা মহাপরিদর্শক

দেশে অক্সিজেনের কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৯০ সময় দর্শন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশ অক্সিজেন নিয়ে সবার মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে। দেশে বর্তমানে অক্সিজেন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা রয়েছে বাংলাদেশে। অক্সিজেনর কোনো ঘাটতি নেই।

আজ বৃহস্পতিবার (৬ মে) দুপুরে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন- (বিপিএমসিএ) আয়োজিত কোভিড-১৯ ২য় ঢেউ মোকাবেলায় করণীয় এবং অক্সিজেন সংকট ও উত্তরণের উপায় শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, করোনার মূল চিকিৎসা হলো অক্সিজেন। আমরা সারা দেশে ১৩০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের অবস্থা করেছি। আমাদের লিকুইড অক্সিজেন তৈরির ব্যবস্থা আছে। বাংলাদেশে ১৭৫ টন অক্সিজেন তৈরি হচ্ছে। মোট ২১৫ টন অক্সিজেন তৈরির ক্যাপাসিটি আছে। সামনে ২৭০ টন অক্সিজেন তৈরির ব্যবস্থা এখন আছে।

কভিডকালীনে ৭০ থেকে ৮০ অক্সিজেন প্রয়োজন হচ্ছে।যদি করোনা সংক্রমণ ব্যাপক হারে না ছড়ায় তাহলে অক্সিজেন নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। তবে একটা বিষয় হলো- ভারতের করোনা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় ভার‍ত আমাদেরকে অক্সিজেন বন্ধ করে দিয়েছে। ভারত থেকে এখন অক্সিজেন আনার সুযোগ নেই।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের ৯০০ টন অক্সিজেন স্টক রয়েছে। সরকার অক্সিজেন জেনারেটর নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। সবকিছুর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host