1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শহরে আসছে নতুন দৈত্য, নাম হিরো আলম

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৫ মে, ২০২১
  • ৫০৭ সময় দর্শন

হিরো আলম মানে আলোচনা-সমালোচনা। এসবকে তোয়াক্কা না করেই তিনি এগিয়ে চলছেন নিজের মতো করে। কোথায় থামতে হবে, কোথায় নামতে হবে এসব বিষয়কে মাথায়ই নেন না এই সোশ্যাল মিডিয়ার আলোচিত ব্যক্তি।

এবার দৈত্য হয়ে আসছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। কদিন আগেই হিরো আলমের আরবি গান প্রকাশ পেয়েছে। আরব্য চিত্র দৃশ্যমাণ করতে তিনি মরুভূমির আদলে যমুনার চরকে বেছে নেন। যা তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দেয়। আরবি গানের রেশ শেষ না হতেই এবার হাজির হচ্ছেন দৈত্যরূপে।

বুধবার আশরাফুল আলম ওরফে হিরো আলম কালের কণ্ঠকে বিষয়টি অবগত করে বলেন, ‘এবার আমি আসছি দৈত্য হয়ে। আসলে আমি তো মানুষ, কিন্তু দৈত্যরূপে আমাকে দেখা যাবে একটি নাটকে। ঈদ উপলক্ষে একটি রহস্যময় ও ভৌতিক নাটক বানানো হচ্ছে, সেখানেই আমাকে এই চেহারায় দেখা যাবে, এই শহরে নতুন দৈত্য হিরো আলমকে এবার সবাই দেখতে পাবে।’

নাটকটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম। কোন মাধ্যমে নাটকটি প্রচার হবে তা এখনো নির্দিষ্ট হয়নি।

একের পর এক গান গাইছেন। আর আলোচনায়ও থাকছেন সেভাবেই। তবে হিন্দি গান গেয়ে বেশ তোপের মুখে পড়েন আশরাফুল আলম ওরফে হিরো আলম। ‘বাবু খাইছো’ নামের একটি গান গেয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন হিরো আলম। এরপর নানা ধরনের গান গেয়ে অবশেষে গাইলেন হিন্দি গান। এক শ্রেণির নেটিজেন অবশ্য হিরো আলমকে ছেড়ে দেননি।

আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার একজন কেবল ব্যবসায়ী। স্থানীয়ভাবে মিউজিক ভিডিও করে আলোচিত হন। এরপর নানাভাবেই আলোচিত এই সোশ্যাল সেলেব। সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশের বিভিন্ন টেলিভিশনের টক শোতে কথা বলার সুযোগ পান। এভাবেই নানা কারণে তিনি আলোচনায় রয়েই যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host