1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ আইনশৃঙ্খলার অবনতিতে সরকারি দলের লোকজন জড়িত অভিযোগ ডা. তাহেরের জনগণের সকল প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ভাঙ্গুড়ায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে সার্কাস উদ্বোধন দেশে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৫ এনসিপি চাটমোহর উপজেলা আহবায়ক কমিটি গঠন ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল, ফিরছে রাজধানীর কর্মচাঞ্চল্য ভাঙ্গুড়ায় শাহজালাল কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি হাউজিং প্রকল্পের যাত্রা শুরু দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপিত হচ্ছে

দীর্ঘদিন অচেতন ফারুক কথা বলছেন

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৪৫৪ সময় দর্শন

দীর্ঘদিন অচেতন থাকা কিংবদন্তি অভিনেতা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক কথা বলেছেন। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। কিছুদিন আগে চিকিৎসকের ডাকে সাড়া দেন এই অভিনেতা। এখন তিনি কথাও বলতে পারছেন। এ কথা জানিয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান।

ফারহানা পাঠান বলেন, ‘এতদিন চোখ মেলে তাকাতো, এখন কথা বলছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে চিনেছ? উত্তরে ফারুক বলল, কেন চিনব না! এটা আবার কেমন কথা।’

সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে ফারহানা পাঠান বলেন, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমত ও চিকিৎসকদের আন্তরিকতার কোনো শেষ নেই। তাদের কাছে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা জানা নেই। প্রায় একমাস পর তার কণ্ঠস্বর শুনলাম। আমি ফারুকের কথা শুনে হাউমাউ করে কেঁদেছি। প্রতিদিন আল্লাহকে কেঁদে কেঁদে ডেকেছি। অপেক্ষায় থেকেছি, কবে ফারুকের সঙ্গে কথা বলতে পারব। অবশেষে গতকাল সেই দিনটি উপহার হিসেবে এসেছে। দেশ-বিদেশের মানুষের কাছ থেকে ফারুকের দ্রুত সুস্থতার জন্য দোয়া চাইছি।’

উল্লেখ্য, টিবি রোগে আক্রান্ত নায়ক ফারুক নিয়মিত চেকআপের জন্য গত ৪ মার্চ সিঙ্গাপুর গিয়েছেন। ১৩ মার্চ কিছু টেস্টে তার ইনফেকশন ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন ফারুক। গত বছরের নভেম্বরে করোনায় আক্রান্ত হন তিনি। সেখান থেকে সুস্থ হয়ে বেশ ভালোই ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host