1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে গ্রামীণ উন্নয়নে সরকার জোর দিয়েছে: মঈন খান ভাঙ্গুড়ায় আ. লীগের হামলায় জামায়াত নেতা আহত, থানায় গিয়ে এমপির বিক্ষোভ রামিসা হত্যা মামলার দ্রুত চার্জশিট, তনুসহ পুরোনো মামলাও তালিকাভুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও’র’ মতবিনিময় সভা  গড়াই নদীতে গোসলে নেমে এসএসসির দুই পরীক্ষার্থীর মৃত্যু গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত পরামর্শক কমিটি হবে: তথ্যমন্ত্রী বারিধারার সড়কে রিকশা চালালেন মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

বৃহস্পতিবার বিশ্বকাপ সুপার লিগের প্রথম আসর শুরু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৫৩৬ সময় দর্শন

বৈশ্বিক মহামারির কারণে কয়েক মাস পিছিয়ে গেছে, তবে একেবারে বাতিল হয়নি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ। আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ সুপার লিগের প্রথম আসর।

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ ১২ দলের সঙ্গে ২০১৫-১৭ মৌসুমের সুপার লিগের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে নিয়ে মোট ১৩ দলের হবে এই ওয়ানডে সুপার লিগ। যেখানে দলগুলো হোম এবং এওয়ে ভিত্তিতে ৪টি করে মোট ৮টি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আয়োজক ভারত ব্যতীত এই লিগের শীর্ষ ৭ দল পাবে সরাসরি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ।

আইসিসির মহাব্যবস্থাপক জিওফ অ্যালারডিস বলেছেন, ‘এই লিগের মাধ্যমে আগামী তিন বছর ওয়ানডে ক্রিকেটে বাড়তি মাত্রা যোগ হবে। কেননা এর সঙ্গে ২০২৩ সালের বিশ্বকাপে অংশগ্রহণ জড়িত। সুপার লিগের ফলে বিশ্বের ক্রিকেট দর্শকরা আরও জমজমাট খেলা দেখতে পারবে।’

প্রাথমিকভাবে ২০২৩ সালের বিশ্বকাপের সূচি নির্ধারিত ছিল ফেব্রুয়ারি-মার্চে। কিন্তু করোনাভাইরাসের কারণে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আনায় ওয়ানডে বিশ্বকাপও পিছিয়ে নেয়া হয়েছে অক্টোবর-নভেম্বর মাসে। এটি সুপার লিগের জন্য কল্যাণকর হয়েছে বলে জানালেন আইসিসি মহাব্যবস্থাপক।

তিনি বলেন, ‘গত সপ্তাহে ২০২৩ সালের বিশ্বকাপটি সে বছরের শেষের দিকে আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে করোনাভাইরাসের কারণে যেসব সিরিজ স্থগিত হয়ে গেছে, সেগুলো আয়োজন করার যথেষ্ঠ সময় পাবো আমরা। এখন আমরা মাঠের খেলার মাধ্যমেই বাছাইয়ের সিদ্ধান্ত নিতে পারব।’

বিশ্বকাপ সুপার লিগের প্রথম সিরিজটি খেলতে এরই মধ্যে ইংল্যান্ড পৌঁছে গেছে আয়ারল্যান্ড। মূল সিরিজ শুরুর আগে ইংল্যান্ড এ দলের বিপক্ষে ৩ উইকেটে এবং ইংল্যান্ড লায়নসের কাছে ৭ উইকেটে হেরেছে আইরিশরা। সিরিজের ম্যাচ তিনটি হবে ৩০ জুলাই, ১ আগস্ট ও ৪ আগস্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host