1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গুম-খুনের বিচার দাবিতে রাজধানীতে ১১ দলীয় সমাবেশের ঘোষণা বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ধান মাড়াই করতে এসে শ্রমিকের মৃত্যু;মারধরের অভিযোগ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৫ এপ্রিল থেকে বুয়েটে ভর্তি আবেদন শুরু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৪০৮ সময় দর্শন

আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া।

ওইদিন সকাল ১০ টা থেকে শুরু করে আবেদন প্রক্রিয়া চলবে ২৪ এপ্রিল বিকেল ৩টা পর্যন্ত। অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। শনিবার (১০ এপ্রিল) এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুয়েট কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার ভর্তি কার্যক্রম কোভিড ১৯ মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হবে। আবেদনকারীকে দেশের যে কোনও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ- ৪.০০ এবং এইচএসসিতে জিপিএ-৫.০০ পেতে হবে। মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় গণিত, পদার্থ ও রসায়নে ৩০০ নম্বরের মধ্যে পেতে হবে ২৭০ নম্বর। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রেও পেতে হবে সমমানের গ্রেড/নম্বর।

প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি বাবদ ‘ক’ গ্রুপের (প্রকৌশল ও বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ) জন্য ১ হাজার টাকা এবং ‘খ’ গ্রুপের (প্রকৌশল ও বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ ও স্থাপত্য বিভাগে) জন্য ১ হাজার ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের।

চার শিফটে ১০০ নম্বরের ঘণ্টাব্যাপী এমসিকিউ টাইপ প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে ও ১ জুন।পরবর্তীতে ৫ জুন মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রকাশ করা হবে যোগ্য আবেদনকারীদের নামের তালিকা। মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ জুন। এরপর আগামী ১ জুলাই নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবে বুয়েট কর্তৃপক্ষ।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host