1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি

চাটমোহরে ডা. কমল কৃষ্ণ কুন্ডুর অর্থায়নে ২য় পর্যায়ে খাদ্য সহায়তা বিতরণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৫২০ সময় দর্শন

এস এম মাসুদ রানা,চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ময়মনসিংহের কুন্ডু প্যাথলজীর স্বত্ত্বাধিকারী অধ্যাপক ডা: কমল কৃষ্ণ কুন্ডু’র অর্থায়নে দ্বিতীয় পর্যায়ে স্থানীয় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কমল কৃষ্ণ কুন্ডু তার বাবা চাটমোহরের বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ দাস কুন্ডু’র স্মৃতি রক্ষার্থে এই খাদ্য সহায়তা বিতরণের উদ্যোগ নিয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল চারটায় চাটমোহর হরিসভা মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মো: সজীব শাহরিন।

উদ্বোধনী আয়োজনে গীতাপাঠ করেন সুভাষ চন্দ্র দাস। স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন- চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার দত্ত চৈতন্য, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শম্ভুনাথ কুন্ডু, রিন্টু কুন্ডু প্রমূখ।

এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি জয়দেব কুন্ডু গনো, সাংগঠনিক সম্পাদক কিংকর সাহা, চ্যানেল টোয়েন্টিফোর-এর পাবনা প্রতিনিধি শাহীন রহমান, দৈনিক যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, দৈনিক তৃতীয়মাত্রা প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু, বীর মুক্তিযোদ্ধা অজিত সরকার, ডা: উপেন্দ্র মালাকার, পলাশ কুন্ডু, রিন্টু কুন্ডু, নূরুল ইসলাম ভূট্টো, মাধব দত্ত, রঘুনাথ শীল, নিপেন ঘোষ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্যায়ে ধারাবাহিকভাবে পৌর সদর এবং বিভিন্ন ইউনিয়নে অন্তত: ২ হাজার ১শ’ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্যাকেট বিতরণ করা হবে। প্রথমদিনেই প্রায় আড়াইশ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে পরিবার প্রতি ৬ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম মশুর ডাল, ৫০০ মি: লি: সয়াবিন, ৫০০ গ্রাম লবন সমন্বয়ে একটি করে প্যাকেট বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে করোনা পরিস্থিতিতে অধ্যাপক ডা: কুন্ডু’র অর্থায়নে গত ১৬ মে প্রথম পর্যায়ে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম পর্যায়ে প্রায় দেড় হাজার কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্যাকেট বিতরণ করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host