1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডায়াবেটিসে শুধু ডাক্তারি চিকিৎসা নয়, হতে হবে সচেতন-ভাঙ্গুড়ার আলোচনা সভায় ডা.মিন্টু নাটোরে ফুটবল টুর্নামেন্টে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাবের জয় জৈবগ্যাস উৎপাদন ও ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন প্রকল্প নিয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী ভাঙ্গুড়ায় কৃতি শিক্ষার্থী সম্মাননা ও মা সমাবেশ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোক্তাদের অর্থ সহায়তা বিষয়ে কর্মশালা  জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের দুই নেতা কারাগারে ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের `উদ্যোগ`কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, আড়াই লাখ টাকার মালামাল লুট পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই

ভাঙ্গুড়ায় স্বামীর পাঠানো ১ লাখ ১০ হাজার টাকার রেমিট্যান্স খোয়ালেন নারী

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৭৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় মালয়েশিয়া প্রবাসী স্বামীর পাঠানো ১ লাখ ১০ হাজার টাকা রেমিট্যান্স ব্যাংক থেকে তুলে আনার পথে তা খোয়ালেন রেখা খাতুন (৩৫) নামের এক নারী। তিনি উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের প্রবাসী হাফিজুর রহমানের স্ত্রী। এতোগুলো টাকা হারিয়ে ওই নারী মানসিকভাবে ভেঙে পড়েছেন।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১ টার দিকে ভাঙ্গুড়া পৌর শহরের শরৎনগর বাজারে অবস্থিত অগ্রণী ব্যাংকের বড়ালব্রীজ শাখার সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রেখা খাতুন জানান, “আমার স্বামী তার বেতনের টাকা ও তার বন্ধুর কাছ থেকে ঋণ নিয়ে অগ্রণী ব্যাংক বড়ালব্রীজ শাখার মাধ্যমে ১ লাখ ২৯ হাজার টাকা রেমিট্যান্স পাঠায়। বেলা ১১ টার দিকে চেক দিয়ে আমি ব্যাংক থেকে টাকাগুলো তুলে আমার ভ্যানেটি ব্যাগে রাখি। এসময় ব্যাংকের ভেতরে বসে থাকা বোরকা পরিহিত কয়েকজন নারী তা দেখছিল।

তিনি আরও জানান, “আমি ব্যাংক থেকে বের হয়ে এলে ওই নারীরাও আমার পিছু নেয়। এরপর আমি ব্যাংকের সামনে ফুটপাতের একটা কাপড়ের দোকানে পোশাক কিনতে যাই। এসময় ওই নারীরা আমার পাশে দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পরে আমি ব্যাগ খুলে দেখি ভেতরে ১ লাখ ১০ হাজার টাকার দুটি বান্ডিল নেই। আর পাশে দাঁড়িয়ে থাকা ওই নারীরাও নেই।”

অগ্রণী ব্যাংক বড়ালব্রীজ শাখার ব্যবস্থাপক শরিফুল ইসলাম বলেন, “ভুক্তভোগী ওই নারী ব্যাংক থেকে চেকের মাধ্যমে তার স্বামীর পাঠানো ১ লাখ ২৯ হাজার টাকা রেমিট্যান্স তোলেন । পরে বাজারের মধ্যে তার টাকাগুলো খোয়া গেছে বলে তার কাছ থেকে আমি জেনেছি। ”

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আমার দেশকে বলেন, “এ ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ওই নারীর টাকাগুলো কিভাবে খোয়া গেছে তা তিনি ঠিকমতো বলতে পারছেন না। এছাড়া এখন পর্যন্ত তিনি থানায় কোনো অভিযোগও করেননি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host