1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডায়াবেটিসে শুধু ডাক্তারি চিকিৎসা নয়, হতে হবে সচেতন-ভাঙ্গুড়ার আলোচনা সভায় ডা.মিন্টু নাটোরে ফুটবল টুর্নামেন্টে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাবের জয় জৈবগ্যাস উৎপাদন ও ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন প্রকল্প নিয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী ভাঙ্গুড়ায় কৃতি শিক্ষার্থী সম্মাননা ও মা সমাবেশ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোক্তাদের অর্থ সহায়তা বিষয়ে কর্মশালা  জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের দুই নেতা কারাগারে ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের `উদ্যোগ`কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, আড়াই লাখ টাকার মালামাল লুট পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই

ভাঙ্গুড়ায় বাড়ির ছাদে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৪৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় বাড়ির ছাদে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মারুফ বুখারী (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার বেতুয়ান খাঁ পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের আব্দুস সবুর মজনু বুখারীর ছেলে ও খুলনা পলিটেকনিকেল কলেজের শিক্ষার্থী।

এলাকাবাসী জানান,দুপুর দেড়টার দিকে পানির ট্যাংক পরিস্কার করতে বাড়ির ছাদে ওঠেন মারুফ। তাদের বাড়ির ছাদের ওপর দিয়ে আগে থেকেই পল্লী বিদ্যুতের লাইন টানানো ছিল। ট্যাংক পরিস্কার করার এক পর্যায়ে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন ।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিস্তারিত পরে জানাতে পারবো।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host