1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে নকল দুধের কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড সরকারকে অস্থিতিশীল করতে তৎপর হাসিনার সমর্থকরা: নিউইয়র্ক টাইমস ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করল বাংলাদেশ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার পাবনার বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ভাঙ্গুড়ায় এক মণ জাটকা জব্দ, মাছ বিক্রেতাকে অর্থদণ্ড ফরিদপুর থানার ওসি জেলার শ্রেষ্ঠ : ওসি মাসুদের নেতৃত্বে একের পর এক সাফল্য

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতা অটুট থাকবে

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ সময় দর্শন

সরকার পরিবর্তনের পরও দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতা বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর বিশ্বাস, এ দুটি মৌলিক সংস্কার “সুরক্ষিত ও অপরিবর্তনীয়” থাকবে।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ড. আসিফ নজরুল এসব কথা বলেন।

উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, দুটি বিষয় কখনোই হারিয়ে যাবে না। প্রথমত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা ইতোমধ্যে সুপ্রিম কোর্টের রায় দ্বারা সম্পূর্ণভাবে সুরক্ষিত। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। সুপ্রিম কোর্ট নিজেই এখন এই আইনের রক্ষক।

তিনি যোগ করেন, মানবাধিকার অগ্রগতির জন্য এ দুটি বিষয় মৌলিক গ্যারান্টি। আমাদের অন্য সংস্কারগুলো, যেমন- জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ও গুম প্রতিরোধ অধ্যাদেশ শক্তিশালী ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। সরকার থেকে বিদায় নেওয়ার পর এসব আইন রক্ষায় নাগরিক সমাজের পাশে থাকবেন বলেও জানান তিনি ।

ড. নজরুল পুলিশ কমিশন অধ্যাদেশের উদাহরণ টেনে বলেন, যদিও একটি ১০০ পারসেন্ট শক্তিশালী কমিশন গঠন সম্ভব হয়নি, তবুও এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে সরকারের ওপর ইতিবাচক চাপ তৈরি করবে। তিনি দ্রুত বিচার প্রক্রিয়া, আইনি সহায়তা সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ের সেবা সংস্কারের মতো অর্জনগুলোরও উল্লেখ করেন।

তিনি উপস্থিত সবাইকে অর্জিত সংস্কারগুলো রক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে একসাথে কাজ করলে আমরা আরও উন্নত বাংলাদেশ গড়তে পারব।

অনুষ্ঠানে গৃহায়ণ ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধি Stefan Liller, বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি Alberto Giovanetti সহ প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host