1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার

উল্লাপাড়ায় বধির ছেলেটির সন্ধান চান ইউপি চেয়ারম্যান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৪০২ সময় দর্শন

ছেলেটি কার?
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল­াপাড়ায় একটি ছেলে পাওয়া গেছে। ছেলেটির ৯/১০ বছর বয়স হবে। কথা বলতে পারেনা। তবে কানে শোনে সে। রোববার বিকেলে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের পাশের রাস্তায় অজ্ঞাত পরিচয়ের এই ছেলেটিকে গ্রামের লোকজন দাঁড়িয়ে থাকতে দেখতে পান। পরে তারা ছেলেটির পরিচয় জানার চেষ্টা করে ব্যর্থ হন। সন্ধ্যায় পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজকে লোকজন খবর দিলে তিনি ছেলেটিকে নিয়ে যান। ধারনা করা হচ্ছে ছেলেটি বাকপ্রতিবন্ধী। কোনভাবে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এই এলাকায় একা চলে এসেছে। ছেলেটির গায়ের রং ফর্সা। একটি চেক ফুল সার্ট পড়া। কথা জিজ্ঞাসা করলে সে শুনতে পায়। তবে কথা বলতে পারে না।

পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ গণমাধ্যম কর্মীদেরকে জানান, সোমবার তিনি ছেলেটিকে নিয়ে উল্লাপাড়া থানা এসেছিলেন। থানা থেকে ওই ছেলেটির ছবি সংগ্রহ করে তাকে আবার চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। বর্তমানে ছেলেটিকে বেতকান্দি গ্রামের ইউপি সদস্য হামিদুল ইসলামের বাড়িতে রাখা হয়েছে। এ ব্যাপারে উল­াপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাসের সঙ্গে কথা বললে তিনি জানান, রাস্তায় পাওয়া ওই ছেলেটির ছবি সংগ্রহ করে তার পরিচয় বের করতে এবং পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেবার জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host