1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা

চাটমোহরে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় সভাপতি আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৭৫৩ সময় দর্শন

এসএম মাসুদ রানা, চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের নেতা হাবীব হত্যা মামলার আসামী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীম আহম্মেদ (২৫) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। সে হান্ডিয়াল ইউনিয়নের মারিয়াস্থল গ্রামের আঃ লতিফের ছেলে ও হাবীব হত্যা মামলার ৯ নং আসামি।

গত ১৪ জুন সন্ধায় দলীয় কোন্দলে ছাত্রলীগের ইউনিয়ন সাবেক সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করে দূর্বৃত্তরা। পরের দিন হাবীবের পিতা আঃ রাজ্জাক বাদী হয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে। দীর্ঘ সময় পরে পুলিশ ১ জন আসামীকে আটক করতে সক্ষম হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, মামলার আসামি শামীমকে আমরা আটক করে জেল হাজতে প্রেরন করেছি। অনান্য আসামিদেরও আটকে সর্বোচ্চ চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host