1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা

করোনা টেস্টর ভুয়া রিপোর্ট প্রস্তুতকারী ডা. সাবরিনা গ্রেফতার : ডিজি হেল্থকে শোকজ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৫৯০ সময় দর্শন

ডিডিএন ডেস্ক :  টেস্টের ভুয়া রিপোর্ট প্রস্তুতকারী ডা. সাবরিনা চৌধুরীকে তেজগাঁও থানা পুলিশ গ্রেফতার করেছে। তিনি জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের কার্ডিয়াক সার্জন । গত ২৫ জুন তেজগাঁও থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন তেজগাও বিভাগের উপ-কমিশনার।

গত ২৩ জুন গুলশানের কনফিডেন্স টাওয়ারে অবস্থিত জোবেদা খাতুন সার্বজনীন স্বাস্থ্য সেবার (জেকেজি হেলথ কেয়ার) অফিস থেকে তেজগাঁও থানা পুলিশ আরিফুল চৌধুরী, হুমায়ন কবীর, হুমায়নের স্ত্রী তানজিনা পাটোয়ারিসহ ৬ জন কে গ্রেফতার করে। পুলিশের ওই অভিযান চলাকালে ডা. সাবরিনা সুলতানা পালিয়ে যান। ওই ৬ জনকে তেজগাঁও থানায় নিয়ে আসা হয়। ওই দিন রাতেই আরিফুলের ক্যাডার বাহিনী আসামীদের ছিনিয়ে নিতে তেজগাঁও থানায় হামলা চালায়। থানার কলাবশিবল গেট ভেঙ্গে ভিতরে ঢুকে পুলিশের ওপর হামলা চালায়। ওই ঘটনায় পুলিশ থানার ভিতর থেকে ১৮ জনকে গ্রেফতার করে। পরদিন আদালতে হুমায়ন কবীর ও তার স্ত্রী তানজিনা এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আরিফুলসহ ৪ জনকে পুলিশ ২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

ডা. সাবরিনার স্বামী আরিফুল চৌধুরী জানান সাবরিনা করোনা টেস্ট রিপোর্ট ভুয়া দিতেন। গুলশানের জোবেদা খাতুন সার্বজনীন হেলথ কেয়ার অফিস থেকে পুলিশ করোনার এ রকম ১৫ হাজার ভুয়া টেস্ট রিপোর্ট পেয়েছে।

জিজ্ঞাসাবাদকারী এক পুলিশ কর্মকর্তা জানান, আরিফুল ও তার স্ত্রী ডা. সাবরিনা মাদকাসক্ত। বিশেষ করে তারা ইয়াবা সেবনকারী। গত মে মাসে সরকারি তিতুমীর কলেজের করোনা বুথে রাতের বেলায় তারা ইয়াবার আসর বসিয়েছিল। ছাত্রলীগ বিষয়টির প্রতিবাদ করলে ডা. সাবরিনার ক্যাডার বাহিনী ছাত্রলীগের নেতা-কর্মীদের বেদম মারপিট করে। তারা বিভিন্ন বুথে রাতের বেলায় মদ ও ইয়াবার আসর বসাতো। এসবের খবর পেয়েই তেজগাঁও থানা পুলিশ গুলশানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এদিকে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি স্বাক্ষর মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের এমন চিঠির বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক ডা: আবুল কালাম আজাদ কে স্বাস্থ্য মন্ত্রণালয় শোকজ করেছে। মন্ত্রণালয়ের উর্ধ্বতর কর্মকর্তা বলতে কী বোঝানো হয়েছে এবং রিজেন্টের সঙ্গে চুক্তি স্বাক্ষরের আগে কী কী বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে তাও জানাতে বলা হয়েছে।

 রিজেন্ট হসপিটালের ওই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host