1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইংরেজি কুইজে পাবনার সেরা শরৎনগর স্কুলের সাদিক ১৭ লাখ ডলারের বৃত্তি পেল আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা ৩ মাসের মধ্যে রামিসা হত্যার রায় কার্যকর করা সম্ভব-আইনমন্ত্রী সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারতে নতুন করে আলোচনায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল, স্বপ্নার মৃত্যুদণ্ড টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোর্পদ পাবনায় নতুন একটি বিসিক শিল্পনগরী হবে: বাণিজ্য ও শিল্পমন্ত্রী জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

অন্তরা এখন সবার মুখে মুখে

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪২২ সময় দর্শন

লাক্স তারকা ফারিয়া শাহরিন। ক্যারিয়ারে প্রথমবার আলোচনায় এসেছিলেন একটি মোবাইল ফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিয়ে। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর তৃতীয় সিজনে। কাজল আরেফিন অমি পরিচালিত এ নাটকে ‘অন্তরা’ চরিত্রে তাকে দেখতে পাচ্ছেন দর্শক।

ফারিয়া এবার তুমুল আলোচনায় ব্যাচেলর পয়েন্টে অভিনয় করে। দেশ-বিদেশ থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছেন তিনি। সময় নিউজের সঙ্গে আলাপকালে শুক্রবার (২৯ জানুয়ারি) এমনটাই জানান এ অভিনেত্রী।

ফারিয়া বলেন, অনেক অনেক ভালো রেসপন্স পাচ্ছি। যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এখন সবাই আমাকে ‘অন্তরা’ নামে ডাকে। বাইরে গেলেই সবার মুখে নামটি শুনতে পাই। দেশ-বিদেশের মানুষের প্রচুর ভালোবাসা পাচ্ছি।

যোগ করে ফারিয়া আরও বলেন, সবাই আমার অভিনয়, লুক, ভাষায় খুব পছন্দ করেছে। এত পজিটিভ রেসপন্সই তার প্রমাণ। এত মানুষ ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটককে ভালোবাসে সেটা কল্পনাই করতে পারিনি।

প্রতিদিন অনেক কাজের প্রস্তাব পাচ্ছেন ফারিয়া। কিন্তু ব্যাচেলর পয়েন্টে অভিনয়ের পর সিদ্ধান্ত বদল করেছেন তিনি। এখন থেকে খুব বেছে বেছে কাজ করবেন এ অভিনেত্রী। তার ভাষায়, আগেও আমি বেছে কাজ করতাম। কিন্তু এখন আরও বেছে কাজ করব। কারণ ‘ব্যাচেলর পয়েন্ট’ আমাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। ব্যাচেলর পয়েন্ট নাটকের ‘অন্তরা’ সবার মুখে মুখে।

এর আগে সময় নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ‘অন্তরা’ চরিত্রটি প্রসঙ্গে ফারিয়া শাহরিন বলেছিলেন, ব্যাচেলর টিম নোয়াখালী এসে অন্তরাকে পাবে। এই প্রথম অন্তরাকে ওরা দেখতে পাবে। অন্তরা চরিত্রটি নোয়াখালীর শিক্ষিত একটি মেয়ে। সে নোয়াখালীর অন্যতম একজন সুন্দরীও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host