1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫

বাল্যবিয়ে বন্ধে সবাইকে কাজ করে যেতে হবে : শিরিন শারমিন চৌধুরী

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৪৭১ সময় দর্শন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাল্যবিয়ে প্রতিরোধ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সবাইকে কাজ করে যেতে হবে। আজ সংসদ ভবনের শপথ কক্ষে বাংলাদেশ এসোসিয়েশন অফ পার্লামেন্টারিন্স অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট (বিএপিপিডি)’র তৃতীয় সভায় বিএপিপিডি’র সভাপতি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। কোভিড-১৯ পরিস্থিতির কথা বিবেচনায় রেখে প্রকল্পের মেয়াদ এক বছর বৃদ্ধির কারণে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

স্পিকার বলেন, বাল্যবিয়ে প্রতিরোধ, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসবের মাধ্যমে মাতৃমৃত্যু হ্রাস ও নারী-কন্যাশিশুদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ এসোসিয়েশন অফ পার্লামেন্টারিন্স অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট (বিএপিপিডি) নির্বাচনী এলাকাভিত্তিক জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছে।

স্পিকার চৌধুরী বলেন, বিএপিপিডি’র আওতাধীন বিভিন্ন সাব কিমিটি ইউনিয়ন পর্যায় পর্যন্ত যোগাযোগ স্থাপন করেছে। এধারা অব্যাহত রাখার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে যেতে হবে

তিনি আরো বলেন, দশম জাতীয় সংসদ থেকেই ধারাবাহিকভাবে এসপিসিপিডি প্রকল্পটি কার্যকর রাখা হয়েছে এবং সাব কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থায়ী কমিটিতে রিপোর্ট প্রদান, বিদ্যমান আইন পর্যালোচনার মাধ্যমে অব্যাহতভাবে কার্যকর ভূমিকা রাখছে। সংসদ সদস্যগণ নিজ নিজ নির্বাচনী এলাকায় তৃণমূল পর্যায়ে জনসচেতনতা তৈরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করছেন। বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জনসচেতনতা তৈরি, স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে এলাকাভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণসহ আরও ব্যাপকভাবে উদ্ভাবনী উপায়ে কাজ করার পরামর্শ দেন তিনি।

সভায় হুইপ মাহবুব আরা বেগম গিনি, আ স ম ফিরোজ এমপি, শহীদুজ্জামান সরকার এমপি, মেহের আফরোজ এমপি, আরম দত্ত এমপি, মো. হাবিবে মিল্লাত এমপি, শামসুল হক টুকু এমপি, আব্দুস শহীদ এমপি, ফখরুল ইমাম এমপি, বদরুদ্দোজা ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, আদিবা আঞ্জুম মিতা এমপি, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশ প্রতিনিধি আশা টোর্কেলসন বক্তব্য রাখেন।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host