1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে-এ প্রধানমন্ত্রী পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

ভাস্কর্য বিরোধীরা ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে : শিরীন আখতার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৪১৪ সময় দর্শন

সংবাদ ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, ভাস্কর্যবিরোধীরা বাংলাদেশ রাষ্ট্র, সংবিধান, মুক্তিযুদ্ধ কিছুই মানে না। নারীদের অসম্মান করে এরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্ম অবমাননা করছে। এদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

আজ বুধবার ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকি দিয়ে উত্তেজনা-অশান্তি সৃষ্টিকারীদের আইনের আওয়াতায় আনা এবং ধর্মের অপব্যাখ্যা-ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করার দাবিতে’ এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ভাস্কর্যের বিরোধিতাকারী রাজনৈতিক মোল্লারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে অশান্তি সৃষ্টির রাজনীতি করছে। ভাস্কর্য বিরোধিতার নামে আসলে সরকার উৎখাতের চক্রান্ত শুরু করেছে। বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যা করছে, দেশে ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে।

রাজনৈতিক মোল্লাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, যারা রাজনৈতিক মোল্লাদের পিঠ চাপড়াবেন, রাজনৈতিক মোল্লারা সুযোগ পেলেই তাদের ঘাড় মটকে দেবে। এরা ক্ষমার সুযোগ নিয়ে ক্ষমাকারীকে হত্যা করে, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রের পিঠে ছোবল হানে। রাজনৈতিক মোল্লারা ওয়াজ-ধর্মসভার নামে নারীবিদ্বেষী ‘তেঁতুলতত্ত্ব’ প্রচার করছে। ‘তেঁতুলতত্ত্ব’ শুধু নারী বিদ্বেষীই না, সংবিধান ও সভ্যতাবিরোধীও।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- দলের সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান, ঢাকা মহানগর উত্তর জাসদের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. মুহিবুর রহমান মিহির।

সমাবেশ শেষে জাসদ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন, তোপখানা, প্রেসক্লাব এলাকার সড়কসমূহ প্রদক্ষিণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host