1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন-ডিএমপির উপকমিশনার পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার চাটমোহরে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি  ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

আমরা স্বাস্থ্যবিধি মানছি না : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৪০৫ সময় দর্শন

‘এখন করোনার সেকেন্ড ওয়েব আসতেছে। আপনারা দেখছেন ইউরোপ, আমেরিকা এবং ভারতে সেকেন্ড ওয়েব কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের দেশেও কিছুটা সংক্রমণ বৃদ্ধি দেখছি, মৃত্যুহারও বৃদ্ধি দেখছি ১০-১২ দিন ধরে। সেকেন্ড ওয়েবের কারণ- আমরা স্বাস্থ্যবিধি মানছি না, একটু বেপরোয়া হয়ে চলছি, মাস্ক ব্যবহার করছি না’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও ভ্যাকসিন বিষয়ক’ এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সভার আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)।

মন্ত্রী বলেন, আমরা বেশি আত্মবিশ্বাসী হয়ে গেছি। আমাদের শীতকালে অনেক অনুষ্ঠান হয়। আপনারা জানেন, মানুষ পিকনিকে যায়, সমুদ্রের পাড়ে যায়। কিছুদিন আগে দেখছেন, কক্সবাজারে সমুদ্রের পাড়ে লাখ মানুষ ঘোরাফেরা করছে- সেখানেই সংক্রমিত হচ্ছে।

করোনার ভ্যাকসিনের বিষয়ে জাহিদ মালেক বলেন, ‘সরকার ভ্যাকসিনের ব্যবস্থা করছে। আপনারা জানেন, এখনও কোনো কোনো ভ্যাকসিন বাজারে সেভাবে আসেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্লিয়ারেন্স যখন পাব তখন আমাদের দেশেও প্রথম ধাপেই ভ্যাকসিন পেয়ে যাবে।’

বিপিএমসিএ’র সভাপতি এম এ মুবিন খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম, বিপিএমসিএ’র সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন খান এবং উপদেষ্টা ডা. মোয়াজ্জেম হোসেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host