1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলা ও পৌর নির্বাচনে জামাতের আগাম প্রার্থী ঘোষনা করলেন এমপি আছগার  ভাঙ্গুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এমপি আলী আছগারের মতবিনিময় নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী কৃষি ভিসায় বাংলাদেশ থেকে শ্রমিক নেবে ওমান, আবেদন শুরু গণভোটের রায় বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে লংমার্চের ঘোষণা জেরুজালেমের পবিত্র স্থান রক্ষায় মুসলিম দেশগুলোর যৌথ পদক্ষেপ ওমানের সঙ্গে ইরানের হরমুজ পরিকল্পনা চূড়ান্তের পথে জাতীয় ঐক্যর মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে – এমপি শিমুল বিশ্বাস দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতা নিয়ে ক্ষুব্ধ ঢাকা ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী ঘোষণা করলো জামায়াত

শাহজাদপুরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৮৭৫ সময় দর্শন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক চাপায় সোহান (৪) নামের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রবিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার পোরজনা ইউনিয়নের পার-জামিরতা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত সোহন ভাটপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে। আটককৃতরা হলেন ড্রাইভার জেলহক হোসেন, হেলপা্র ইমরান হোসেন ও আলামিন হোসেন। স্থানীয়রা জানান, রবিবার সকাল সাড়ে আটটায় শিশু সোহান পার-জামিরতায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় হাবিব এন্টার প্রাইজের একটি ট্রাক শিশু সোহানকে ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়লে।

 

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা কমপ্লেক্সে নেওয়ার পথে সোহান মারা য়ায়। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকসহ ড্রাইভারকে আটক করে রাখে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । শাহজাদপুর থানার উপ-পরির্দশক (এস আই) রুবেল জানান, আটককৃত গাড়ির ড্রাইভার হেলপার ও ট্রাকটি আটক করে থানায় নেয়া হয়েছে। শিশু সোহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host