1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন-ডিএমপির উপকমিশনার পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার চাটমোহরে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি  ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

নাটোরে র‌্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৪৭৭ সময় দর্শন

নাটোরে ২৮৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ কামরুল শেখ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা। গতকাল বুধবার (২৫ নভেম্বর) রাত ৭টার দিকে শহরের স্টেশন বাজারের ফ্রেন্ডস ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কামরুল শেখ সিংড়া উপজেলার ইন্দ্রাসন গ্রামের রফিক শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা জানান, গোপন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একদল সদস্য গতকাল রাত ৭টার দিকে ষ্টেশন বাজার মেসার্স ফ্রেন্ডস ফিলিং ষ্টেশন এলাকায় অভিযান চালায়।

 

এসময় মাদক ব্যবসায়ী কামরুল শেখকে গ্রেফতার করা হয়। সে সময় তার কাছে থেকে ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি সিম কার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত কামরুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকারোক্তি দেয়। এ ব্যাপারে নাটোর সদর থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান এএসপি মোঃ মাসুদ রানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host