1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন চাটমোহরে ২৫০০ লিটার জ্বালানি তেল জব্দ দ্রুতই হামের টিকা আসবে, আসার পরপরই দেয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম খায়রুল হককে আরও ২ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো অবৈধ তেল মজুতকারীদের তথ্য দিলেই ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা সরকারের কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে সরকারি সফরে গেলেন সেনাপ্রধান ‘ট্রাম্প হঠাও’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র, ৮০ লাখ মানুষের কণ্ঠে এক দাবি সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

আটঘরিয়া সিরাতুন্নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিরাত সেমিনার অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩৩৫ সময় দর্শন

পাবনার আটঘরিয়া সিরাতুন্নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিরাত-সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন। সভাপতিত্ব করেন উপজেলা উলামা পরিষদের সভাপতি আলহাজ মাওলানা ফজলুর রহমান।

পাবনা জেলা ও আটঘরিয়া উপজেলা উলামা পরিষদের আয়োজনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার শাইখুল হাদিস কারবালা মাদরাসার মাওলানা কাজী ফজলুল করিম, জেলা উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা রকিব উদ্দিন আহমেদ। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তানভীর ইসলাম, জেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আমিনুর রহমান, সাধারন সম্পাদক হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নাজমুল হাসান।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তিলাওয়াত পাঠ করেন হাফেজ মো: আবু দুজানা, নাতে রাসুল (স:) পাঠ করেন চাঁদভা ইউনিয়ন উলামা পরিষদের সহ-সভাপতি বেলাল হোসাইন, এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আলহাজ মাও. সেকেন্দার আলী, প্রবন্ধ পাঠ করেন সহ-সাধারন সম্পাদক মাও. শরিফুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাও. মো: রবিউল ইসলাম। উক্ত সেমিনারে আটঘরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের উলামা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host