1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ধান মাড়াই করতে এসে শ্রমিকের মৃত্যু;মারধরের অভিযোগ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড  বেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসে যে উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল পরিত্যক্ত কূপে ছাগল তুলতে নেমে একই পরিবারের ৪ জন নিহত

পাতলা কাপড়ের পোশাক পরিধান নিষিদ্ধ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৬৭৫ সময় দর্শন

ইসলামে এমন পোশাক পরিধান করা নিষিদ্ধ, যা পরিধান করা সত্ত্বেও দেহের অঙ্গ দৃশ্যমান থাকে। এ ধরনের পোশাক পরিধানের কারণে মানুষকে বস্ত্রাবৃত হওয়া সত্ত্বেও বিবস্ত্র দেখায়। হাদিস শরিফে এ ধরনের পোশাক পরিধান করা থেকে নিষেধ করা হয়েছে। দাহয়া কালবি (রা.)-কে রাসুলুল্লাহ (সা.) একটি কাপড়খণ্ড দিয়ে বলেছেন, এটাকে দুই টুকরা করবে। এক টুকরা দিয়ে একটি জামা সেলাই করবে। আর অন্য টুকরা তোমার স্ত্রীকে দিয়ে জামাটি দুই পার্ট করে সেলাই করে নিতে বলবে, যাতে কাপড়ের নিচে চুল দেখা না যায়। (আবু দাউদ, হাদিস : ৪১১৬)

একবার বনি তামিম গোত্রের কিছু নারী আয়েশা (রা.)-এর কাছে আসেন। তাঁরা পাতলা কাপড় পরিহিতা ছিলেন। এটা দেখে আয়েশা (রা.) বলেন, যদি তোমরা মুমিনা হও, তাহলে এগুলো মুমিনাদের পোশাক নয়। আর যদি তোমরা মুমিনা না হও, তাহলে এসব কাপড় উপভোগ করো। (কুরতুবি : ১৪/২৪৪)

একবার হাফসা বিনতে আবদুর রহমান (রা.) পাতলা কাপড়ের ওড়না পরিধান করে আয়েশা (রা.)-এর কাছে আসেন। আয়েশা (রা.) সেই কাপড়টি ছিঁড়ে ফেলেন এবং তাঁকে একটি মোটা কাপড়ের ওড়না পরিয়ে দেন। (মোয়াত্তা ইমাম মালেক,  হাদিস : ১৯০৭)

বহু মানুষ পোশাক পরিধান করা সত্ত্বেও বিবস্ত্র থাকে। এটি হয়ে থাকে পাতলা কাপড় পরিধান করার কারণে। এ আলোচনা থেকে জানা যায়, ইসলামে কেবল সতর ঢেকে রাখাই ওয়াজিব নয়, বরং সতরের অঙ্গগুলো মানুষের দৃষ্টির আড়ালে করে রাখা অপরিহার্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host