1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন-ডিএমপির উপকমিশনার পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার চাটমোহরে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি  ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

আটঘরিয়ায় ছিনতাইকারি কর্তৃক ভ্যানচালক দুলাল হত্যার প্রতিবাদে মানববন্ধন

পাবনা প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩৮২ সময় দর্শন

পাবনার আটঘরিয়ায় ছিনতাইকারি কর্তৃক ভ্যান চালক মোশাররফ হোসেন দুলাল (৩৮) হত্যার প্রতিবাদে “মানব বন্ধন” অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার খিদিরপুর বাজারে বিকাল চারটার সময় এই মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাজপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো: আইয়ুব আলী।

ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা ভাইস চেয়াম্যান জাহাঙ্গীর আলম, শহীদ আব্দুল খালেক ফাইন্ডেশনের সভাপতি ইকবাল শেখ, চাঁদভা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোকাররক হোসেন মোকারম, মাজপাড়া ইউনিয়ন তাঁতী লীগের সাধারন সম্পাদক রুবেল হোসেন, মাজপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নিহতের ছোট ভাই আব্দুল করিম, নিহতের ছেলে আসিফ হোসেন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, এই হত্যাকারির সাথে যারাই জড়িত আছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহবান জানান। এবং দ্রুত তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করার দাবি জানান। নিহতের ছোট ছেলে আসিফ (৮) কান্না জড়িত কন্ঠে বলেন, আমার বাবাকে যারা খুন করেছে তাদের ফাঁসি চাই।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর/২০ইং রবিবার দিবাগত রাত সোয়া একটার দিকে চাঁদভা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মৃত-সাদেক আলীর ছেলে মোশাররফ হোসেন দুলাল (৩৮) নামক এক ভ্যানচালক ছিনতাইকারির ছুরিকাঘাতে নিহত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host