1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন চাটমোহরে ২৫০০ লিটার জ্বালানি তেল জব্দ দ্রুতই হামের টিকা আসবে, আসার পরপরই দেয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম খায়রুল হককে আরও ২ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো অবৈধ তেল মজুতকারীদের তথ্য দিলেই ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা সরকারের কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে সরকারি সফরে গেলেন সেনাপ্রধান ‘ট্রাম্প হঠাও’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র, ৮০ লাখ মানুষের কণ্ঠে এক দাবি সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

আটঘরিয়ায় অন্ত:সত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ; স্বামী শ্বাশুড়ীসহ আটক-২

পাবনা প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৪৬৬ সময় দর্শন

পাবনার আটঘরিয়া উপজেলার ধলেশ্বর গ্রামে পাষন্ড স্বামীর বিরুদ্ধে আট মাসের অন্ত:সত্বা স্ত্রী আমেনা খাতুন (২৫)কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠেছে। এঘটনায় স্বামী আজিম উদ্দিন ও শ্বাশুড়ী রাশিদা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে (২ নভেম্বর) ধলেশ^র দক্ষিণপাড়া গ্রামে।

এলাকাবাসী জানায়, দীর্ঘ দিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝড়গা লেগেই থাকত। ঘটনার দিন রাতে উভয়ের মধ্যে প্রচন্ড বাকবিতান্ডা সৃষ্টি হয়। প্রতিবেশীদের ধারনা এঘটনার জের হিসেবে শ্বাসরোধ করে হত্যা করে পাশের পুকুরে ফেলে রাখে।

নিহতের মা মর্জিনা খাতুন জানান, বিয়ের পর থেকেই আমার মেয়ের সাথে মাঝে মধ্যেই যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে মারধর করতেন। আমার মেয়ে আমেনা খাতুনকে এই টাকার জন্য মুখে বালিশ চাপা দিয়ে মেরে বাড়ীর পাশের একটি পুকুরে ফেলে রাখে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা কি আত্নহত্যা ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে। তবে এঘটনার নিহতের স্বামী আজিম উদ্দিন (২৫) ও শ্বাশুড়ী রাশিদা খাতুন (৪২)কে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় একটি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host