1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন চাটমোহরে ২৫০০ লিটার জ্বালানি তেল জব্দ দ্রুতই হামের টিকা আসবে, আসার পরপরই দেয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম খায়রুল হককে আরও ২ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো অবৈধ তেল মজুতকারীদের তথ্য দিলেই ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা সরকারের কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে সরকারি সফরে গেলেন সেনাপ্রধান ‘ট্রাম্প হঠাও’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র, ৮০ লাখ মানুষের কণ্ঠে এক দাবি সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

ভাঙ্গুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি ভাংচুরের অভিযোগ : আটক ১

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ১০০৯ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় ওমর আলী (৬০) নামে এক ব্যক্তির বসতবাড়ি ভাঙচুর ও তার মুরগীর খামারে অগ্নি সংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (০১ নভেম্বর) উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের রূপসী গ্রামে। আর পুরো ঘটনাটি ঘটিয়েছেন ওই গ্রামের বাসিন্দা শাহ আলম। যিনি পুলিশের একজন এ এস আই। বর্তমানে তিনি র‌্যাব-১৩ রংপুর শাখায় কর্মরত আছেন ।

স্থানীয়রা জানান, শাহআলম ছুটিতে বাড়ি এসে  প্রতিবেশি ওমর আলীর বাড়ির সামনে থাকা বাঁশের চটা ভেঙে জায়গা দখলের চেষ্টা করে। ওমর আলী বাঁধা দিলে শাহআলম ও শাহাদত হোসেনের নেতৃত্বে ১০/১২জন ধারালো অস্ত্র দিয়ে ওমর আলীর বাড়িতে হামলা চালিয়ে ফ্রিজ,আলমারী ভাঙচুর করে এবং মুরগীর খামারে অগ্নি সংযোগ করে। পরে স্থানীয়রা এসে আগুন নিভায়। এসময় ওমরের বাড়ির কয়েকজন নারীসহ উভয় পক্ষের সাতজন আহত হন।

শাহআলম তার বিরুদ্ধে উথ্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন,এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত।

ভাঙ্গুড়া থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় শাহাদত হোসেন নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন ভাংচুরের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host