1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সরকারকে অস্থিতিশীল করতে তৎপর হাসিনার সমর্থকরা: নিউইয়র্ক টাইমস ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করল বাংলাদেশ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার পাবনার বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ভাঙ্গুড়ায় এক মণ জাটকা জব্দ, মাছ বিক্রেতাকে অর্থদণ্ড ফরিদপুর থানার ওসি জেলার শ্রেষ্ঠ : ওসি মাসুদের নেতৃত্বে একের পর এক সাফল্য গোপালগঞ্জে থানা ঘেরাও করে হামলা-আগুন, পুড়ল পুলিশের গাড়ি

কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করল বাংলাদেশ

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ০ সময় দর্শন

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ থেকে দুটি আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে প্রায় ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করেছে বাংলাদেশ। অতিরিক্ত অর্থায়ন পাওয়া গেলে এ সহায়তার পরিমাণ বেড়ে প্রায় ১ হাজার ৫৮ কোটি টাকায় দাঁড়াতে পারে।

রোববার (২২ নভেম্বর) ভোরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

তিনি জানান, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭৪ কোটি টাকা এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো, প্রায় ৪১০ কোটি টাকার অনুদান নিশ্চিত হয়েছে।

এ ছাড়া গ্লোবাল শিল্ডের কর্মসূচির প্রথম পর্যায় সফলভাবে বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ আরও ২ কোটি ইউরো বা প্রায় ২৭৩ কোটি টাকা পাওয়ার সুযোগ রয়েছে। এই অতিরিক্ত অর্থায়ন নিশ্চিত হলে দুই তহবিল থেকে মোট অনুদানের পরিমাণ দাঁড়াবে প্রায় ১ হাজার ৫৮ কোটি টাকা।

ড. সাইমুম পারভেজ স্পষ্ট করেন, নিশ্চিত হওয়া অর্থের পুরোটাই অনুদান; এগুলো ঋণ নয় এবং ফেরত দিতে হবে না।

তিনি বলেন, সিআইএফের অর্থ সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে। অন্যদিকে, গ্লোবাল শিল্ডের সহায়তা জলবায়ু বীমা উদ্যোগসহ জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সহযোগিতা করবে। এসব অর্থের বাস্তবায়ন প্রক্রিয়া তদারকি করবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

জলবায়ু অর্থায়নে অনুদানের দাবি বাংলাদেশের

সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের জলবায়ু অর্থায়নসংক্রান্ত অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, বৈশ্বিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগেও অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে অনুদানের পরিমাণ কমে ঋণ ও বিনিয়োগের ওপর নির্ভরতা বাড়ছে। এতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো চ্যালেঞ্জের মুখে পড়ছে। এ কারণে গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গে বাংলাদেশও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের পক্ষে অবস্থান নিয়েছে।

ড. সাইমুম বলেন, যেখানে ঋণ নেওয়া অপরিহার্য, সেখানে সহজ ও নমনীয় শর্তে অর্থায়নের ব্যবস্থা থাকা প্রয়োজন।

কপ৩১-এ বাংলাদেশের পাঁচ দফা দাবি

কপ৩১ সম্মেলনে বাংলাদেশের পাঁচ দফা দাবি উপস্থাপনকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি। জানান, প্রায় ৪৮ ঘণ্টার সফরে প্রধানমন্ত্রী সম্মেলনে বাংলাদেশের জাতীয় বক্তব্য তুলে ধরেন এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করেন। পরে বাংলাদেশের প্রতিনিধি দল এসব দাবির আলোকে আলোচনা অব্যাহত রাখে।

সম্মেলনের নির্ধারিত সময়সীমা পেরিয়ে আলোচনা চলতে থাকলেও শেষ পর্যায়ের দরকষাকষিতে গ্লোবাল সাউথের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশ সক্রিয়ভাবে অংশ নেয়।

ম্যানগ্রোভ বন সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার পাশাপাশি ম্যানগ্রোভ বন সংরক্ষণেও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগের কথা জানান ড. সাইমুম পারভেজ।

তিনি বলেন, ম্যানগ্রোভ অ্যালায়েন্সের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। সেখানে বন সংরক্ষণ ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আন্তর্জাতিক অনুদান ও অংশীদারত্বের মাধ্যমে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার ও সম্প্রসারণ, সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীকে যুক্ত করা এবং এসব বননির্ভর মানুষের জীবিকার উন্নয়ন বাংলাদেশের লক্ষ্য বলে জানান তিনি।

বাংলাদেশ প্যাভিলিয়নে ৪০টির বেশি পার্শ্ব-আয়োজন

সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণ প্রসঙ্গে ড. সাইমুম জানান, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, তরুণ জলবায়ু কর্মী ও সাংবাদিকদের অংশগ্রহণের ব্যবস্থা করেছিল সরকার। তাঁদের মধ্যে কয়েকজন আন্তর্জাতিক সহযোগীদের কাছ থেকে আর্থিক সহায়তাও পেয়েছেন।

সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে ৪০টির বেশি পার্শ্ব-আয়োজন অনুষ্ঠিত হয়। ভবিষ্যতে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম ব্যক্তিদের প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করার ওপর আরও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

কার্বন ক্রেডিট বিক্রির সম্ভাবনা খতিয়ে দেখছে বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রির মাধ্যমে রাজস্ব আয়ের সুযোগ তৈরির বিষয়েও কাজ করছে বাংলাদেশ। এ লক্ষ্যে গত সাত-আট মাস ধরে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।

কপ৩১ সম্মেলন চলাকালে বিভিন্ন দেশের প্রতিনিধি, গোল্ড স্ট্যান্ডার্ড এবং গ্লোবাল কার্বন কাউন্সিলের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশের প্রতিনিধি দল।

আগামী কয়েক মাসের মধ্যে এ ক্ষেত্রে অগ্রগতি হতে পারে বলে আশা প্রকাশ করেন ড. সাইমুম। কার্বন ক্রেডিট লেনদেনের প্রক্রিয়া চূড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host