1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র : স্পিকার ভাঙ্গুড়ায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ডায়াবেটিসে শুধু ডাক্তারি চিকিৎসা নয়, হতে হবে সচেতন-ভাঙ্গুড়ার আলোচনা সভায় ডা.মিন্টু নাটোরে ফুটবল টুর্নামেন্টে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাবের জয় জৈবগ্যাস উৎপাদন ও ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন প্রকল্প নিয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী ভাঙ্গুড়ায় কৃতি শিক্ষার্থী সম্মাননা ও মা সমাবেশ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোক্তাদের অর্থ সহায়তা বিষয়ে কর্মশালা  জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২ সময় দর্শন

এক্সাইটিং অফারস, রিওয়ার্ডস, গেইমস আর দারুণ সব এক্সপেরিয়েন্স নিয়ে আবারও আসছে পাঠাও ফেস্ট। আগামী ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পাঠাও সুপার অ্যাপজুড়ে চলবে মাসব্যাপী এই আয়োজন।

“এক্সপ্লোর দ্য পাঠাওভার্স” থিমকে সামনে রেখে সাজানো হয়েছে এবারের পাঠাও ফেস্ট। দৈনন্দিন রাইড, ফুড অর্ডার থেকে শুরু করে পার্সেল এবং আকর্ষণীয় সব ইন-অ্যাপ গেমস, পাঠাও ইকোসিস্টেমের বিভিন্ন সার্ভিসে নতুন কিছু এক্সপ্লোর করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

দৈনন্দিন যাতায়াত আরও সাশ্রয়ী করতে পাঠাও বাইক, কার এবং সিএনজি রাইডে থাকছে ২৫% পর্যন্ত ছাড়। এছাড়া দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলবে বিশেষ গোল্ডেন আওয়ার। এ সময়ে বাইক, কার, সিএনজি, কার ইন্টারসিটি, ম্যাক্স এবং প্রাইম রাইডে পাওয়া যাবে ২X পয়েন্ট। আর এলিজিবল পাঠাও বাইক, কার এবং সিএনজি রাইডের পেমেন্ট পাঠাও পে-এর মাধ্যমে করলে মিলবে আরও ২X পয়েন্ট, অর্থাৎ মোট ৪X পয়েন্ট।

ফুডপ্রেমীদের জন্য পাঠাও ফুডে থাকছে যেকোনো স্থান থেকে যেকোনো রেস্টুরেন্টে অর্ডারে সারাদিন ফ্রি ডেলিভারি, পাশাপাশি নির্বাচিত রেস্টুরেন্টে থাকছে ৪০% পর্যন্ত ছাড়। এছাড়া, প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার ও ফ্ল্যাশ ডিলস উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

পাঠাও পে ইউজারদের জন্য থাকছে বিশেষ ক্যাশব্যাক। পাঠাও বাইক, কার, সিএনজি, ফুড এবং পার্সেল, এই তিনটি সার্ভিসের প্রতিটিতে প্রথম এলিজিবল ট্রানজেকশনে পাওয়া যাবে ১০% ক্যাশব্যাক (সর্বোচ্চ ১০০ টাকা) । অর্থাৎ তিনটি সার্ভিস ব্যবহার করে গ্রাহকরা মোট ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ডেইলি ইন-অ্যাপ কুইজ গেম “ওস্তাদ! ডানে না বামে?”। পুরো ক্যাম্পেইনজুড়ে প্রতিদিন অ্যাপে যুক্ত হবে ৩টি করে নতুন কুইজ কার্ড। প্রতিটি প্রশ্নের উত্তর সঠিক নাকি ভুল, তা নির্ধারণ করে ব্যবহারকারীরা ডানে বা বামে সোয়াইপ করে খেলায় অংশ নিতে পারবেন। টানা ৩ দিন সঠিক উত্তর দিয়ে পার্টিসিপেন্টস জিতবেন ৪০০ পাঠাও পয়েন্টস। নভেম্বর ১৫ থেকে ডিসেম্বর ১৫ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যকবার খেলা এবং সঠিক উত্তরের ভিত্তিতে নির্বাচন করা হবে ১৫ জন বিজয়ী। প্রথম বিজয়ী পাবেন একটি গোল্ড কয়েন, আর বাকি ১৪ জন পাবেন এক্সক্লুসিভ গিফট হ্যাম্পার। পাঠাও অ্যাপের ‘অ্যাপ কার্ড’ অথবা ‘স্পটলাইট’-এ ক্লিক করেই গেমটিতে অংশ নেওয়া যাবে।

অফার ও ডিসকাউন্টের পাশাপাশি এবারের আয়োজনের বিশেষ অংশ হিসেবে থাকছে ‘উইশ’ পাঠাও। এর মাধ্যমে পুরো ক্যাম্পেইনজুড়ে মোট ১১টি বিশেষ ইচ্ছা বা স্বপ্ন পূরণ করবে পাঠাও। এর মধ্যে ৬টি ইচ্ছা থাকবে ব্যবহারকারীদের এবং ৫টি থাকবে পাঠাও হিরোদের।

এছাড়াও, ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্দিষ্ট পার্টনার ব্যাংকের কার্ড ও বিকাশ পেমেন্টে থাকছে বাড়তি সাশ্রয়। সিটি ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং এনআরবি ব্যাংক পিএলসি-এর কার্ড দিয়ে পাঠাও বাইক, কার, সিএনজি রাইড এবং ফুড অর্ডারে পাওয়া যাবে ১০% ডিসকাউন্ট, সর্বোচ্চ ১০০ টাকা। এই অফারটি সর্বোচ্চ ২টি রাইড ও ১টি ফুড অর্ডারে উপভোগ করতে পারবেন। তবে এনআরবি ব্যাংক কার্ডধারীরা ১টি রাইড ও ১টি ফুড অর্ডারে অফারটি পাবেন।

আর বিকাশ পেমেন্টে পাঠাও ফুড অর্ডারে (ন্যূনতম অর্ডার মূল্য ৩৯৯ টাকা) ১০% ডিসকাউন্ট, সর্বোচ্চ ৫০ টাকা, সর্বোচ্চ ২ বার এবং পাঠাও বাইক, কার ও সিএনজি রাইডে ১০% ডিসকাউন্ট, সর্বোচ্চ ৩০ টাকা, ১ বার উপভোগ করতে পারবেন। অফারগুলো পেতে রাইড বুকিং বা ফুড অর্ডারের সময় পছন্দের পার্টনার পেমেন্ট মেথড নির্বাচন করতে হবে।

এছাড়াও, পিকাবু, হারল্যান এবং ওয়াওজা-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে পাঠাও ফেস্ট-এ অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় সব পুরস্কার ও এক্সপেরিয়েন্সেস। পিকাবু গিফট পার্টনার হিসেবে দিচ্ছে ১৫টি গিফট হ্যাম্পার, যার মধ্যে রয়েছে পাওয়ার ব্যাংক, ইয়ারবাডস, স্মার্টওয়াচ, ওয়্যারলেস চার্জিং প্যাড ও স্পিকার। ওয়াওজা দেবে ৩৫টি ফ্রি পাস। অন্যদিকে, হারল্যান-এ ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটায় থাকছে ১২% ফ্ল্যাট ডিসকাউন্ট, যা কোনো লিমিট ছাড়াই উপভোগ করা যাবে।

রাইড ও ফুড অর্ডার থেকে শুরু করে গেমস, রিওয়ার্ডস কিংবা স্বপ্নপূরণ, সব মিলিয়ে পাঠাও ফেস্ট সাজানো হয়েছে নানা আয়োজন ও অভিজ্ঞতা নিয়ে। ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পাঠাও সুপার অ্যাপের বিভিন্ন সার্ভিস ও আয়োজন এক্সপ্লোর করার সুযোগ নিয়ে আসছে পাঠাও ফেস্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host