1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ডায়াবেটিসে শুধু ডাক্তারি চিকিৎসা নয়, হতে হবে সচেতন-ভাঙ্গুড়ার আলোচনা সভায় ডা.মিন্টু ‘ডায়াবেটিসে শুধু ডাক্তারি চিকিৎসা নির্ভর নয়, হতে হবে সচেতন’- ডা. মাহমুদুল হাসান মিন্টু নাটোরে ফুটবল টুর্নামেন্টে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাবের জয় জৈবগ্যাস উৎপাদন ও ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন প্রকল্প নিয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী ভাঙ্গুড়ায় কৃতি শিক্ষার্থী সম্মাননা ও মা সমাবেশ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোক্তাদের অর্থ সহায়তা বিষয়ে কর্মশালা  জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের দুই নেতা কারাগারে ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের `উদ্যোগ`কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, আড়াই লাখ টাকার মালামাল লুট

ডায়াবেটিসে শুধু ডাক্তারি চিকিৎসা নয়, হতে হবে সচেতন-ভাঙ্গুড়ার আলোচনা সভায় ডা.মিন্টু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৫ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি :বক্ষব্যাধি মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: মোহাম্মদ মাহমুদুল হাসান মিন্টু বলেছেন,ডায়াবেটিস রোগে শুধু ডাক্তারি চিকিৎসা নির্ভর নয়, চিকিৎসার পাশাপাশি হতে হবে সচেতন। অনিয়ন্ত্রিত খাদ্য অভ্যাস, নিয়মনুবর্তিতার অভাব, অ্যালকোহল বা মাদক সেবন ডায়াবেটিসের অন্যতম কারণ হতে পারে। এ তিনটি বিষয় সবাইকে মেনে চলতে হবে। তবেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা সম্ভব।

আজ শনিবার ভাঙ্গুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভায় ডা: মোহাম্মদ মাহমুদুল হাসান মিন্টু বক্তব্য দেন। দিবসটির এবারের প্রতিপাদ্য  ছিল ‘ডায়াবেটিসে প্রাথমিক পদক্ষেপ’ আমাদের লক্ষ্য সঠিক চিকিৎসা ও পরামর্শ , তার মাধ্যমে সুস্থ জীবন।

ডা: মিন্টু আরো বলেন, ডায়াবেটিস একটি নিরব ঘাতক ব্যাধি। যে কোনো বয়সে এই ব্যাধি মানুষের দেহে বাসা বাঁধতে পারে। ঘুন পোকা যেমন কাঠের ভিতর থেকে কাঠকে খেয়ে ফেলে বাহিরে থেকে বোঝা যায় না, ঠিক তেমনি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও ভিতর থেকে কিডনি হৃদরোগ, দৃষ্টিশক্তি নষ্টসহ নানা জটিলতা সৃষ্টি করতে পারে।’

তিনি বলেন, নিয়মিত কায়িক পরিশ্রম, শৃংখল জীবনব্যবস্থা, ডায়াবেটিস থেকে সুস্থ ও নিরাপদ থাকা যায়। বিশ্ব ডায়াবেটিস দিবসের এই আলোচনা সভার আয়োজন করে ভাঙ্গুড়া নিরাপদ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

বক্ষব্যাধি অ্যাজমা ও ডায়াবেটিস কেয়ার সেন্টারে  আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো: বদরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও হাসপাতাল পাড়া কল্যাণ সমিতির অন্যতম সদস্য আলহাজ্ব সাইফুল ইসলাম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি সিনিয়র রিজিওনাল মোঃ আরিফিন ইসলাম।

এর আগে ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান মিন্টুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিরাপদ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে যাত্রা শুরু করে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host