সন্ত্রাসবিরোধী মামলায় পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তানভীর ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার দেবোত্তর ইউনিয়নের অভিরামপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তানভীর ইসলাম আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সদস্য এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতনের ছেলে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে তানভীর ইসলাম নিজ বাড়িতে অবস্থান করছেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, তানভীর ইসলামের বিরুদ্ধে আটঘরিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে তার সরাসরি নির্দেশে সড়কে টায়ার জ্বালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও অবরোধ তৈরির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এসব ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানেধীন রয়েছে।