1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় উপজেলা স্কাউটসের প্রথম ডে-ক্যাম্প অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় দিনব্যাপী স্কাউটসের প্রথম ডে-ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত সুজুকি বাইক ক্রেতাদের বীমা সুরক্ষায় মেটলাইফ ও র‍্যানকন মোটর বাইকস লিমিটেড এর চুক্তি মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমাসদৃশ বস্তু, তৎপর বোমা নিষ্ক্রিয়কারী দল ভাঙ্গুড়ায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ৩৬ জুলাই অন্তর থেকে মুছে ফেলা যাবে না: এমপি আছগার বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৪ বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ : ভারপ্রাপ্ত স্পিকার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ সীমানা নিয়ে বিরোধ,লোকজন নিয়ে ভাইয়ের বাড়িতে হামলা-ভাঙচুর

ভাঙ্গুড়ায় উপজেলা স্কাউটসের প্রথম ডে-ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১ সময় দর্শন

ভাঙ্গুড়ায় উপজেলা স্কাউটসের প্রথম ডে-ক্যাম্প অনুষ্ঠিত

মো. মেহেদী হাসান
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্কাউটসের উদ্যোগে দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে স্কাউটিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম, হবৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান, কাব ও স্কাউট অ্যাওয়ার্ড সেশন এবং সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ক্যাম্প চিফ হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস এর সভাপতি, মো. আরিফুজ্জামান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায়
ছিলেন উপজেলা স্কাউটস কমিশনার প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা ও তত্ত্বাবধানে ছিলেন স্কাউটস এর সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল হাকিম।

ডে ক্যাম্প কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা রোভার কমিশনার (ডিআরসি) মীর্জা আলী নাসির, জেলা কমিশনার আবুল কালাম আজাদ, জেলা সম্পাদক জাহিদ হাসান, জেলা সহকারী কমিশনার কেয়া মাসুদ, জেলা কাব লিডার জাহাঙ্গীর আলম রানা, স্কাউটের জেলা প্রোগ্রাম চিফ ও সহসভাপতি মো. মোখফুল হোসেন, জেলা সহকারী কমিশনার (এক্সটেনশন স্কাউটিং ও স্পেশাল ইভেন্ট), ও পিআরএসএম উপকমিটি সদস্য মো.গোলাম রাব্বী, উপজেলা কোয়ার্টারমাস্টার ও কম্পিউটার মাস্টার মো. শাখিপুর রহমান, সহকারী কমিশনার মো. আসাদ নতিফ, সহসভাপতি সোহেব কামাল রতন, যুগ্ম সম্পাদক মাহমুদুল হক রতন এবং আর্থিক উপকমিটির সদস্য (ফেডারেশন) মীর্জা আলী নাসির।

কর্মসূচির শুরুতে রেজিস্ট্রেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা সহকারী কমিশনার (এক্সটেনশন স্কাউটিং ও স্পেশাল ইভেন্ট) মো. গোলাম রাব্বীর নেতৃত্বে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

কাব কার্যক্রম পরিচালনা করেন এনামুল হক, জাহাঙ্গীর আলম রানা, আব্দুর রাজ্জাক, আবু সাঈদ মো. আলিম উদ্দিন রেজা এবং আসম সোবাহান। স্কাউট কার্যক্রম পরিচালনা করেন আমিরুল হায়দার, মো. গোলাম রাব্বী, হাসিনা পারভীন ও ছেদায়েতুল্লাহ।

শাপলা কাব অ্যাওয়ার্ড সেশন পরিচালনা করেন মো. মোখফুল হোসেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা কাব লিডার জাহাঙ্গীর আলম রানা এবং উপজেলা কাব লিডার, ভাঙ্গুড়া আবু সাঈদ মো. আলিম উদ্দিন রেজা।

প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড সেশন পরিচালনা করেন জেলা সহকারী কমিশনার (এক্সটেনশন স্কাউটিং ও স্পেশাল ইভেন্ট) মো. গোলাম রাব্বী।
সাংস্কৃতিক অনুষ্ঠানের নির্দেশনায় ছিলেন কমিশনার হাবিবা খন্দকার।
অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারী স্কাউটদের মাঝে সনদ বিতরণ করেন প্রোগ্রাম চিফ ও সহসভাপতি, মো. মোখফুল হোসেন।

আয়োজকরা জানান, এ ধরনের ডে-ক্যাম্প শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কাউটিংয়ের মাধ্যমে তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host