1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় আরো ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩৮ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মৎস্য ও জলজ প্রাণী রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। 

মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার কাজিটোল, বেতুয়ান, দিলপাশার ও মাগুড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান অভিযানে নেতৃত্ব দেন।

এতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মোট ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪ হাজার টাকা। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানার এসআই নাইমুর রহমান।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মৎস্যজীবিদের নিষিদ্ধ  এই জাল ব্যবহার করাথেকে বিরত থাকার আহ্বান জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এই অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host