1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে আপোষ করেননি- তুহিন

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১১৬ সময় দর্শন

আপোষহীন দেশনেত্রী,সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি,আপোষ করেননি। গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে তিনি বারবার নির্যাতনের শিকার হয়েছেন। জেল খেটেছেন। তিনি বারবার বলেছৈন,বাংলাদেশই আমার ঠিকানা। আমি মরি-বাঁচি এদেশেই থাকবো।

সোমবার (১২ জানুয়ারি) রাতে পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠণ আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা,দোয়া ও মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন একথা বলেন। তুহিন আরও বলেন,মানবতার মা বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র,স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর মৃত্যুতে জাতির বড় ক্ষতি হয়েছে,যা কখনো পূরণ হওয়ার নয়।

মথুরাপুর খেলার মাঠে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ ইয়াছিন আলী। সঞ্চালনা করেন সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে নিলুফার তুহিন,এ্যাড.আরিফা সুলতানা রুমা,অধ্যক্ষ আঃ রহিম কালু,ভিপি সেলিম রেজাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় প্রতিদিনই দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাসান জাফির তুহিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host