1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে পাগড়ি পেলেন ৬৫ কোরআনে হাফেজ চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আগামীর বাংলাদেশ হবে ইসলামীক বাংলাদেশ- মামুনুল হক আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা মডেল মসজিদ তৃণমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে: ধর্ম উপদেষ্টা অর্থবহ নির্বাচনে রাষ্ট্রপতির সর্বোচ্চ সহযোগিতা থাকবে- ইসি সচিব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতা অটুট থাকবে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ২৫ আলোকচিত্র নিয়ে ইউল্যাবের আয়োজনে উন্মুক্ত প্রদর্শনী সম্পন্ন ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও রোকেয়া দিবস উদযাপন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া শেকড় পাবনা ফাউন্ডেশনের

আগাম পোস্টার সরানোর নির্দেশ, না মানলে কঠোর ব্যবস্থা

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৫ সময় দর্শন

নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার ওপর জোর দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, “খেলবেন আপনারা, আমরা রেফারি। প্রকৃত অর্থে নিরপেক্ষ রেফারির ভূমিকায় থাকতে চাই। তবে সহযোগিতা না পেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।”

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুরুতে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, তফসিল ঘোষণার আগে আগাম পোস্টার সরিয়ে ফেলার আহ্বান জানানো হয়েছে, আচরণবিধি লঙ্ঘন করলে কোনো ছাড় দেওয়া হবে না।

সিইসি জানান, নির্বাচন কমিশন এখন একাধিক বাড়তি দায়িত্ব সামলাচ্ছে। এর মধ্যে রয়েছে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ, সরকারি কর্মকর্তা ও কারা হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটের ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহার রোধে পদক্ষেপ নেওয়া। “এই সবকিছুই এক ধরনের অতিরিক্ত চাপ। এর মধ্যেও আমাদের সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে,” বলেন তিনি।

নাসির উদ্দিন বলেন, “রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা কঠিন। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, জাতির কাছে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। এজন্য সবার সহায়তা প্রয়োজন।” তিনি আরও জানান, এখন ঢাকাসহ বিভিন্ন এলাকায় পোস্টারে ছেয়ে গেছে, অথচ নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করেছে। “যারা পোস্টার লাগিয়েছেন, দয়া করে নিজেরাই সরিয়ে ফেলুন। এটি হবে ভদ্র আচরণ। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সংলাপের প্রেক্ষাপটে সিইসি বলেন, নির্বাচনব্যবস্থা সংস্কার নিয়ে সরকারের জাতীয় ঐকমত্য কমিশন এবং বিভিন্ন দলের আলোচনার কারণে ইসি সংলাপের আয়োজন কিছুটা পিছিয়ে গেছে। “একই দলের সঙ্গে দুইভাবে আলোচনা শুরু হলে ভুল বার্তা যেত, তাই আমরা অপেক্ষা করেছি,” যোগ করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “ইসির কাছে নিবন্ধিত সব দলই সমান। বড় বা ছোট কোনো দল নয়, সবার মতামত আমাদের কাছে মূল্যবান। আমরা পরামর্শগুলো পরীক্ষা-নিরীক্ষা করে গ্রহণ করব।”

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি স্পষ্টভাবে বলেন, “আচরণবিধি প্রকাশ হয়েছে, এখন থেকেই সেটি মেনে চলতে হবে। যে দল তা মানবে না, তাদের নিয়ত সাফ নয় বলে মনে করব। ব্যত্যয় ঘটলে আমরা কঠোরভাবে ব্যবস্থা নেব।”

সামাজিক যোগাযোগমাধ্যমে এআই-নির্ভর ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিইসি বলেন, “এটি এখন এক ধরনের মুসিবত। আগে এমন ছিল না। এখন আমাদের একাধিক ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছে।”

বৃহস্পতিবার সকাল ও বিকালে দুই দফায় সংলাপে অংশ নেয় ১২টি নিবন্ধিত রাজনৈতিক দল। ইসির আলোচ্যসূচিতে ছিল আচরণবিধি প্রতিপালন, এআই অপব্যবহার নিয়ন্ত্রণ, ভুয়া তথ্য প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং রাজনৈতিক প্রচারে ধর্মীয় উপাসনালয়ের ব্যবহার না করা।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host