1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি ফসলি জমির মাটি কেটে বিক্রি; ৩ জনকে কারাদণ্ড ভাঙ্গুড়ায় বিএনপি নেতাসহ দুই যুবদল নেতাকে বহিষ্কার পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষ ত্যাগ করলেন যুবদল সাঁথিয়ায় নির্মাণাধীন সেতুর নিচে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা-স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ নির্বাচনের তফসিল ঘোষণার পর ১৫ নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার-টিআইবির গবেষণা তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুর

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ সময় দর্শন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক ‍নুর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন তিনি।

নুরের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

জানা গেছে, নুরুল হক নুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিবেন।

গত ২৯ আগস্ট রাজধানীর বিজয় নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। এতে গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়।

পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দীর্ঘ ১৮ দিন চিকিৎসা নিয়ে গত সপ্তাহে বাসায় যান নুর।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host