1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি ফসলি জমির মাটি কেটে বিক্রি; ৩ জনকে কারাদণ্ড ভাঙ্গুড়ায় বিএনপি নেতাসহ দুই যুবদল নেতাকে বহিষ্কার পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষ ত্যাগ করলেন যুবদল সাঁথিয়ায় নির্মাণাধীন সেতুর নিচে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা-স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ নির্বাচনের তফসিল ঘোষণার পর ১৫ নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার-টিআইবির গবেষণা তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

জামায়াত দুর্নীতিতে নয়, ন্যায় নীতিতে বিশ্বাসী: মাসুদ সাঈদী

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ সময় দর্শন

পিরোজপুর-১ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ‘বিগত দিনে দুর্নীতির অভিযোগে অনেক দলের নেতা, এমপি ও মন্ত্রী অভিযুক্ত হয়ে কারাভোগ করেছেন। জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কিন্তু জামায়াতের নেতাদের বেলায় এসব ঘটেনি। এতে প্রমাণ করে জামায়াতে ইসলামী দুর্নীতিতে বিশ্বাসী নয়, তারা ন্যায় নীতিতে বিশ্বাসী। আপনারা যতই আমাদের কটাক্ষ করেন বা অপপ্রচার করেন আমরা তাতে ভীত নই।’

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৫ নম্বর শাখারিকাঠী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে হোগলাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ‘আমার বাবা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) দীর্ঘ ১০ বছর পিরোজপুর-১ আসনে দায়িত্ব পালন করেছেন। তবে ১৯৯৬ থেকে ২০০১ সাল আওয়ামী শাসনামলে উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে গিয়ে ফ্যাসিস্টদের রোশানলে পড়েছেন। পরে ২০০১ সাল থেকে ২০০৬ সালে চার দলীর জোট সরকারের আমলে তিনি ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ডের সাফল্য দেখাতে পেরেছিলেন। আমি আমার বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। মহান আল্লাহ আমাকে আপনাদের খাদেম হিসেবে কবুল করলে পিরোজপুর-১ আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই।’

এ সময় ওই ইউনিয়নের সভাপতি আনিছুর রহমান মল্লিকের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. শহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা জামায়াতের আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলেহউদ্দিন। এ সময় উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু দাউদ, উপজেলা শিবির সভাপতি মো: আবু হানিফ, শাঁখারিকাঠী ইউনিয়নের সহ-সভাপতি শেখ মো. ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ওই দিন সকালে ওই ইউনিয়নের বাঘাজোড়া ঈদগাহ মাঠে এক মতবিনিময় সভায় মাসুদ সাঈদী বক্তব্য রাখেন।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host