1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

সাঁথিয়ায় নির্মাণাধীন সেতুর নিচে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৮ সময় দর্শন

পাবনার সাঁথিয়ায় নির্মাণাধীন সেতুর নিচে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ গেল সানজিদ(৯)নামের এক শিশুর। নিহত সানজিদ উপজেলার ধোপাদহ ইউনিয়নের উজান খানমামুদপুর গ্রামের সবুজ হোসেনের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়,গতকাল সোমবার (২ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে সাঁথিয়ার ইছামতী নদীতে খানমামুদপুর-নন্দনপুর নির্মাণাধীন সেতুর নিচে প্রবাহিত প্রবল স্রোতে সানজিদ গোসল করতে নামে। সন্ধ্যা হয়ে গেলেও সানজিদ বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে সানজিদের ছোট ভাই পরিবারের লোকজনদেরকে জানায় যে তার ভাই নির্মাণাধীন সেতুর নিচে গোসলে নেমে আর উঠে আসেনি।

এ খবর জানার পর পরিবারের লোকজন ওই দিন সন্ধ্যারাত ৭টার দিকে নির্মাণাধীন সেতুর পানির নিচ থেকে সানজিদকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্ল্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ইছামতি নদীর খানমামুদপুর-নন্দনপুর নির্মাণাধীন সেতুর নিচে পানিতে ডুবে সানজিদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host