1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী ঘোষণা করলো জামায়াত ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশিবিরের গণজমায়েত ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস ভাঙ্গুড়ায় ইউএনও’র উদ্যোগে ৫ কিলোমিটার সড়কে বৃক্ষ রোপণ মেসওয়াকের তাৎপর্য ও ফজিলত ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস ঈশ্বরদীতে শ্রমিক অবরোধে তীব্র যানজট

এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৫৫ সময় দর্শন

গত এক সপ্তাহে সৌদি আরবে ২১ হাজার ৯৯৭ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। খবর আরব নিউজ 

এদের মধ্যে ১৩ হাজার ৪৩৪ জনকে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে, অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করায় ৪ হাজার ৬৯৭ জনকে এবং শ্রম আইন লঙ্ঘনের জেরে আরও ৩ হাজার ৮৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৭৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৬৪ শতাংশ ইউথোপিয়ান, ৩৫ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া সৌদি থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে অন্যদেশে প্রবেশের চেষ্টাকালে আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ করা কোনো ব্যক্তিকে যদি কেউ পরিবহন সুবিধা এবং আশ্রয় দেয় তাহলে তার অন্তত ১৫ বছরের কারাদণ্ড এবং ১ লাখ সৌদি রিয়াল জরিমানা বিধান রয়েছে। এছাড়া তার যানবাহনও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

 

সূত্র: চ্যানেল টুয়েন্টিফোর

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host