1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রিটের আদেশ ২৬ মে

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২১৪ সময় দর্শন

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের কয়েকটি সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের বিষয়ে আদেশ আগামী ২৬ মে।এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী’র সমন্বয়ে গঠিত একটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ আদেশের এই দিন ধার্য করেন।

আজ আদালতে রিটের পক্ষে রিটকারি আইনজীবী রওশন আলী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন-২০২৫ এর কয়েকটি সুপারিশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী আইনজীবী রওশন আলী হাইকোর্টে রিটটি করেন।

এই রিটে বলা হয়, নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশ ইসলামি শরিয়ত, সংবিধান এবং দেশের ধর্মপ্রাণ মানুষের মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। রিটে সংশ্লিষ্ট তিনটি মন্ত্রণালয় ও নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host