1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় আচরণবিধি লঙ্ঘন;জামায়াত কর্মীকে জরিমানা ঝুকিপূর্ণ কেন্দ্রে ৭ হাজার—নির্বাচন ঠেকানোর সাধ্য নাই কারও: আইজিপি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর ১৬ দফা ইশতেহার ঘোষণা ভাঙ্গুড়ায় ধানের শীষের বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে নির্বাচনী মিছিল ঢাকা-১৮ আসন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ

বজ্রপাতে প্রাণহানি এড়ানোর পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করতে রিট

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৮১ সময় দর্শন

বজ্রপাতে প্রাণহানি এড়াতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও  বজ্রপাতে হতাহতদের পর্যাপ্ত আর্থিক সহযোগিতা প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছে।

মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ কাউছারের পক্ষে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ূন কবির পল্লব আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ সচিব, পরিকল্পনা সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক ও আবহাওয়া অধিদপ্তরের পরিচালককে রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।

রিট পিটিশনে বলা হয়, বজ্রপাতে গ্রামীণ জনগোষ্ঠী বিশেষত কৃষক ও জেলেরা সবচেয়ে বেশি আক্রান্ত হন।

এক সমীক্ষায় দেখা গেছে, বজ্রপাতে ১৭৭ জনের মধ্যে ১২২ জনই কৃষক। সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও গাইবান্ধা দেশের সবচেয়ে বজ্রপাতপ্রবণ এলাকা। বজ্রপাতে নিহতের সংখ্যা এখন অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ যেমন সাইক্লোন, বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যার চেয়েও বেশি।

গ্রামীণ এলাকার বিস্তৃত জমি, খোলা মাঠ ও খেলার মাঠ এখন বজ্রপাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

যদিও সরকার বজ্রপাতকে ২০১৬ সাল থেকে একটি প্রাকৃতিক বিপর্যয় বলে ঘোষণা করেছে, তবুও বজ্রপাতের ফলে হতাহতের সংখ্যা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না।

ইতোঃপূর্বে এই বিষয়ে পদক্ষেপ নিতে বিবাদীদেরকে কয়েকবার নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাব না পেয়ে, ওই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে এই রিট দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host