1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :

অনলাইন জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশনা চেয়ে রিট

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ সময় দর্শন

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন প্লাটফর্মে জনপ্রিয় তারকাদের দিয়ে অনলাইন জুয়ার বিজ্ঞাপন বন্ধে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।

অনলাইন জুয়ার বিজ্ঞাপন নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে আজ এই রিটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম রাফিদ আর এই রিটের পক্ষের আইনজীবী হচ্ছেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

রিটে বলা হয়েছে, অনলাইন জুয়ার বিস্তার রোধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা সংবিধানে ১৮ (২)র অনুচ্ছেদ, প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এবং ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬ এর ৯২ ধারার লঙ্ঘন এবং জনস্বার্থের পরিপন্থী।’

রিটে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালযয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসির) চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক (আইজি) এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)’র প্রধানকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host