1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গুম-খুনের বিচার দাবিতে রাজধানীতে ১১ দলীয় সমাবেশের ঘোষণা বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী

সাত কলেজ নিয়ে হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৩৪ সময় দর্শন

রাজধানীর সাত সরকারি কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বহুল প্রতীক্ষিত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম নির্ধারণ করা হয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (ডিসিইউ)। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন ও প্রশাসনিক বিবেচনার পর এ সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ—এই সাতটি প্রতিষ্ঠান একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হতো। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি এসব কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।

তবে, অধিভুক্তির পর থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে থাকেন। পরীক্ষার তারিখ নির্ধারণ ও ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা, প্রশাসনিক জটিলতা এবং একাডেমিক কাঠামোর অসামঞ্জস্যতার কারণে শিক্ষার্থীরা বারবার আন্দোলনে নামেন। দীর্ঘ আট বছর ধরে চলা এসব সমস্যার সমাধান করতে শিক্ষার্থীরা সাত কলেজকে পৃথক একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি তোলেন।

শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত কলেজকে পুনরায় আলাদা করার সিদ্ধান্ত নেয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে না।

এরপর, সরকারের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) একটি বিশেষ কমিটি গঠন করে, যার নেতৃত্ব দেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। প্রাথমিকভাবে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ প্রস্তাব করা হয়েছিল, তবে পরবর্তীতে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি চূড়ান্ত করা হয়।

রোববার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইউজিসির সচিব ড. ফখরুল ইসলাম ঘোষণা করেন, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর রাষ্ট্রপতির সম্মতিক্রমে আনুষ্ঠানিকভাবে অধ্যাদেশ জারি করা হবে।

এই ঘোষণার পর সাত কলেজের শিক্ষার্থীরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং আশা করছেন যে, নতুন বিশ্ববিদ্যালয় তাদের দীর্ঘদিনের প্রশাসনিক ও একাডেমিক সমস্যার সমাধান করবে। অন্যদিকে, কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কাঠামো, শিক্ষার মান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host