1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৪৭ সময় দর্শন

গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কারখানায় যাওয়ার পথে মহাসড়ক পার হতে গিয়ে ট্রাক চাপায় নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মৃত ব্যক্তির সহকর্মী অর্থাৎ অন্য পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।

বুধবার সকাল ৮টার দিকে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেডের শ্রমিকরা এ আন্দোলন শুরু করে।

এর কিছু সময় পরই তারা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানান জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম। ওসি আব্দুল হালিম জানান, ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত আছেন। তারাসহ আমরা আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করছি।

নিহত জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার সুইং সেকশনের সিনিয়র অপারেটর ছিলেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, বুধবার ভোরে ৫টা ৪০ মিনিটে কারখানায় যাওয়ার পথে মহাসড়ক পার হতে গিয়ে ট্রাক চাপায় সহকর্মী তামান্না নিহত হয়েছেন। তার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করছেন।

শ্রমিকরা দাবি জানান, দ্রুত ট্রাক চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের ভরণ পোষণসহ ক্ষতিপূরণ দিতে হবে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host