1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত

রাজধানীর শাহজাদপুরে ভবনে আগুন, ৪ জনের মৃত্যু

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৫৭ সময় দর্শন

রাজধানীর শাহজাদপুরের বাশতলা এলাকার একটি বহুতল ভবনে আগুনের ঘটনায় চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার বেলা ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অফিসার রাশেদ বিন খালিদ আমার দেশকে জানান, ভিতরে আরও মরদেহ আছে কিনা তল্লাশি চলছে। সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে শাহজাদপুরে ভাটারা এলাকায় সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে দুপুর ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের পর ওই আবাসিক হোটেল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, নিহতদের লাশ ৬ তলায় পাওয়া গেছে। নিহতদের সবাই পুরুষ। নিহত চারজনের মধ্যে একজনের মরদেহ বাথরুমের ভেতরে, তিনজনের মরদেহ সিঁড়ির গোড়া থেকে উদ্ধার হয়। এ সময় সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল।

সুত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host