1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন ভাঙ্গুড়ায় সার মজুতের অভিযোগে গভীর রাতে গুদাম ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন কৃষকজনতা শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ে নবীজির ১০ গুণ মীরসরাইয়ে চীনা প্রতিষ্ঠান এসবিএস জিপারের বাণিজ্যিক উৎপাদন শুরু বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বড় ভাই বেঁচে গেলেও প্রাণ হারাল ছোট ভাই ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ জন পাবনায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাহে রমজান উপলক্ষ্যে বায়তুল মুকাররম মসজিদ প্রাঙ্গণে চলছে ইসলামি বইমেলা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৮৩ সময় দর্শন

বায়তুল মুকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলছে ইসলামি বইমেলা। আজ এই মেলার দ্বিতীয় দিন।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান ১৪৪৬ হিজরি উপলক্ষ্যে শনিবার থেকে এই মেলার আয়োজন করা হয়। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করেন। এসময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ধর্ম উপদেষ্টা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে আয়োজিত মেলা চলবে পুরো রমজান মাসব্যাপী। মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকছে। এবারের মেলায় মোট ৬৪টি স্টল স্থান পেয়েছে। মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক বিভিন্ন বই পাওয়া যাচ্ছে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সকল বইয়ে দেয়া হচ্ছে ৩৫ শতাংশ কমিশন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host