1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় এডিপির অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের নেটওয়ার্ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী প্রাথমিক বৃত্তি: ভাঙ্গুড়ার শরৎনগর প্রা:বিদ্যালয়র ২৮ শিক্ষার্থীর বৃত্তি লাভ ভাঙ্গুড়ায় মাদকসেবনের অপরাধে একব্যক্তির ৬ মাসের কারাদণ্ড উপজেলা ও জেলা পর্যায়ে হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার প্রবল স্রোতে সেতু ধস, বিচ্ছিন্ন বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বাড়িতে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশি গ্রেপ্তার অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগে দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর চাটমোহরে ভ্যানচালককে নৃশংসভাবে হত্যা

সাঁথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে ১৫ গাড়িতে ডাকাতি

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২২২ সময় দর্শন

পাবনার সাঁথিয়ায় আঞ্চলিক সড়কে গাছ ফেলে অন্তত ১৫টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল যানবাহন চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ সর্বস্ব লুট করে নিয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে দুইটার মধ্যে সাঁথিয়া-বেড়া সড়কের তলট এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, শুক্রবার রাতে সাঁথিয়া-বেড়া আঞ্চলিক সড়ক দিয়ে প্রাইভোটকার, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করছিল। রাত দেড়টার দিকে ছেচানিয়া তলট নামক স্থানে সড়কে গাছের গুড়ি ফেলে প্রথমে যানবাহন আটকায় ডাকাতদল। পরে অস্ত্রের মুখে অন্তত ১৫ যানবাহনে চালক ও যাত্রীদের জিম্মি করে সবার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ও বেড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছের গুড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

সাঁথিয়ায় থানার ওসি সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কতগুলো গাড়িতে ডাকাতি হয়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।

পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, ৪/৫টি পরিবহনে ডাকাতি হয়েছে। ১০/১৫টি গাড়ী থামিয়ে ছিলো ডাকাতদল,কিন্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল পালিয়ে যায়, এলাকায় ব্যাপক অভিযান চলছে। তিনি আরো বলেন, সাথিয়া-বেড়া সাব রোডে রাতে একসাথে ৪০ গাড়ী চলাচল করার মতো নয়।

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host