1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় সার মজুতের অভিযোগে গভীর রাতে গুদাম ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন কৃষকজনতা শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ে নবীজির ১০ গুণ মীরসরাইয়ে চীনা প্রতিষ্ঠান এসবিএস জিপারের বাণিজ্যিক উৎপাদন শুরু বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বড় ভাই বেঁচে গেলেও প্রাণ হারাল ছোট ভাই ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ জন পাবনায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে

পণ্যের অহেতুক দাম বাড়ালে ছাড় নয়: ফরিদা আখতার

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৫ সময় দর্শন

অন্যায়ভাবে পণ্যের দাম বাড়ালে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যারা অহেতুক দাম বাড়ায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে তরুণদের। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মেরুল বাড্ডায় রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

ফরিদা আখতার বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বাজারে তদারকি করতে হবে। এবারের রমজান যাতে স্বস্তির হয় সে লক্ষ্যে কাজ চলবে।’

তিনি আরও বলেন, ‘যেসব জায়গায় সাধারণ মানুষ জীবন বাজি রেখে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন, পণ্য বিক্রির জন্য গুরুত্ব দিয়ে সেসব স্থান নির্ধারণ করা হয়েছে।’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সারাবছর এই ধরনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করবে বলে জানান ফরিদা আখতার।

 

সূত্র : ইত্তেফাক

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host