1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

১ হাজার ৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি: প্রজ্ঞাপন জারি

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৬ সময় দর্শন

স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে পরিচালিত জুলাই গণঅভ্যুত্থানে আহত ১ হাজার ৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে।

উপযুক্ত চিকিৎসার পরও যারা অন্যের সহায়তা ছাড়া নিজে চলতে অক্ষম, এ ধরনের ৪৯৩ জনকে ‘অতি গুরুতর’ বিবেচনায় ‘ক’ শ্রেণির অন্তর্ভুক্ত করা হয়েছে।

আর চিকিৎসার পরও শারীরিক অসামর্থ্যতার কারণে অন্যের আংশিক সহায়তায় জীবনযাপনে সক্ষম ৯০৮ জনকে ‘গুরুতর আহত’ বিবেচনায় ‘খ’ শ্রেণিতে রাখা হয়েছে।

তাদের আর্থিক সহায়তা, পুনর্বাসনসহ বিভিন্নভাবে সহায়তা করছে সরকার।

এর আগে গণঅভ্যুত্থানে শহীদ ৮৩৪ জনের তালিকা গত ১৫ জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়।

এসব তালিকা ধরে নিহতদের পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মুক্তিযুদ্বিষয়ক মন্ত্রণালয়।

সূত্র : আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host