1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, দু’জনকে জীবিত উদ্ধার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৯ সময় দর্শন

রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডের জামান টাওয়ারে লাগা আগুন ঘন্টা দুয়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকালে ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩৭ পুরান পল্টন কালভার্ট রোডের জামান টাওয়ারের চতুর্থ  ও পঞ্চম তলায় বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ৯টি ইউনিটের চেষ্টায় ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে ড্যাম্পিং ডাউনের কাজ চলছে।

তিনি বলেন, ভবনটি থেকে আমরা দু’জনকে জীবিত উদ্ধার করেছি।

তিনি জানান, ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে  ১৪টি ইউনিট পাঠানো হয়েছিল। ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ৫টি ইউনিটের কাজ করতে হয়নি।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেননি তিনি। হতাহতেরও কোন খবর পাওয়া যায়নি।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host